× UCB Sticker Card
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ০৩:৫৯ এএম

সত্যিই কি মৌসুমী ওমর সানীকে চাবুক মারতেন?

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ০৩:৫৯ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমীকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন অভিনেতা, উপস্থাপক ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ওমর সানীকে উদ্দেশ্য করে দেওয়া জয়ের তেমনি একটি ব্যঙ্গাত্মক পোস্ট অন্তর্জালে ছড়িয়ে পড়েছে।

ঘটনার সূত্রপাত লিওনেল মেসিকে নিয়ে ওমর সানীর একটি মন্তব্যকে কেন্দ্র করে। সেই মন্তব্যের প্রতিক্রিয়ায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শাহরিয়ার নাজিম জয় লেখেন, ‘ওমর সানী ভাই মেসিকে প্রতিবন্ধী বলেছে। ৯০ দশকে দেখতাম সিনেমাতে মৌসুমী ওমর সানীকে চাবুক মারত। কেন মারত এখন বুঝেছি।’

জয়ের এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা ও হাস্যরস। অনেকেই পুরোনো বাংলা সিনেমার দৃশ্য টেনে এনে বর্তমান বিতর্কের সঙ্গে মিল খুঁজে নানা মন্তব্য করেন।

এর জবাবে ওমর সানীও ফেসবুকে পাল্টা মন্তব্য করেন। তিনি লেখেন, ‘শোন শাহরিয়ার নাজিম জয়, তোর আপা মৌসুমী শুটিংয়ে তুলার তৈরি চাবুক ব্যবহার করেছে। আর তোরে মারার জন্য অরিজিনাল চাবুক অর্ডার দিয়েছি, তুই রেডি থাকবি।’

বিষয়টি এখানেই শেষ হয়নি। আর্জেন্টিনা সেমিফাইনালে জয় পাওয়ার পর আবারও ওমর সানীকে ট্যাগ করে জয় লেখেন, ‘আর্জেন্টিনার গোলগুলো মৌসুমী আপার চাবুকের মতো। তবে তুলার না, একদম অরিজিনাল।’

জয়ের এই মন্তব্যে নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসের সৃষ্টি হয়। ফুটবল বিশ্বকাপ ঘিরে তারকাদের সমর্থন ও খুনসুটির মধ্যেই ওমর সানী-শাহরিয়ার নাজিম জয়ের এই বাকযুদ্ধ এখন নেটিজেনদের আলোচনার অন্যতম বিষয়।

উল্লেখ্য, মৌসুমী বাস্তবে ওমর সানীকে চাবুক মেরেছেন—এমন কোনো ঘটনার তথ্য নেই। জয়ের মন্তব্যটি পুরোনো চলচ্চিত্রে অভিনীত একটি দৃশ্যকে ব্যঙ্গাত্মকভাবে উল্লেখ করে করা হয়েছে, আর ওমর সানীর প্রতিক্রিয়াও একই ধরনের রসিকতার অংশ।

Link copied!