× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুন ৪, ২০২৫, ০৫:২৬ পিএম

সেন্সর বোর্ডে ইউ গ্রেড পেল শাকিব খানের ‘তাণ্ডব’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুন ৪, ২০২৫, ০৫:২৬ পিএম

তাণ্ডব সিনেমার পোস্টার- সংগৃহীত

তাণ্ডব সিনেমার পোস্টার- সংগৃহীত

রায়হান রাফী পরিচালিত শাকিব খানের নতুন সিনেমা ‘তাণ্ডব’ সেন্সর বোর্ড থেকে ইউ গ্রেডে ছাড়পত্র পেয়েছে। এর ফলে আসন্ন ঈদেই ছবিটি মুক্তি পাচ্ছে এবং এটি দেখতে পারবেন সব বয়সী দর্শক।

বুধবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়পত্রের তথ্য জানান পরিচালক রায়হান রাফী। সঙ্গে যুক্ত করেন ছাড়পত্রের ছবিও। 

সেন্সর বোর্ড থেকে ইউ গ্রেড পাওয়া মানে ছবিটি পারিবারিক দর্শকদের জন্য উপযোগী, কোনো বয়স সীমাবদ্ধতা ছাড়াই।

সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য কাজী নওশাবা আহমেদ। তিনি বলেন, ‘দুই দিন আগে স্ক্রিনিং হয়েছে তাণ্ডব–এর।’ 

তিনি আরও বলেন, ‘ভালো হয়েছে ছবিটি। দারুণ মেকিং। এবারের ঈদের বাকি ছবিগুলোও ভালো হয়েছে।’

‘তাণ্ডব’-এ শাকিব খান’র বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। বিশেষ একটি চরিত্রে থাকছেন জয়া আহসান। 

মাত্র ৪০ সেকেন্ডের একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে শরিফুল রাজকে। আরও অভিনয় করেছেন ডা. এজাজ, রোজী সিদ্দিকী, এফএস নাঈমসহ অনেকে।

জানা গেছে, একটি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনাকে কেন্দ্র করেই সিনেমাটির গল্প এগিয়ে যায়। যৌথভাবে চিত্রনাট্য করেছেন পরিচালক রায়হান রাফী ও আদনান আদিব খান।

ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে ভারতের এসভিএফ ও বাংলাদেশের আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ-প্রযোজক হিসেবে আছে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি, আর সহযোগিতায় রয়েছে দীপ্ত।

রূপালী বাংলাদেশ

Link copied!