× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুন ২৫, ২০২৫, ১১:১৬ পিএম

তাহসান কেন বিয়ে করল, দরকার তো ছিল না : মন্দিরা চক্রবর্তী

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুন ২৫, ২০২৫, ১১:১৬ পিএম

মন্দিরা চক্রবর্তী। ছবি - সংগৃহীত

মন্দিরা চক্রবর্তী। ছবি - সংগৃহীত

সংগীতশিল্পী তাহসান খানের দ্বিতীয় বিয়ের প্রয়োজন ছিল না বলে মন্তব্য করেছেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। এক বিশেষ তারকা আড্ডায় অংশ নিয়ে মন্দিরা এমন মন্তব্য করেন। 

আড্ডার এক পর্যায়ে উপস্থাপক তাহসানের প্রসঙ্গ তুললে মন্দিরা কিছুটা অবাক হয়ে বলেন, ‘কে যেন? ওহ, তাহসান।’ উপস্থাপক মজা করে জিজ্ঞেস করেন, ‘ভুলে গেছো তাহসানের কথা?’ 

জবাবে মন্দিরা বলেন, ‘হ্যাঁ, ওর বিয়ে হয়ে গেছে। তাই ওকে আমি ভুলে যাই। ভুলে গেছি।’ এরপর কিছুটা অভিমানের সুরে বলেন, ‘কী দরকার ছিল বিয়ে করার। তাহসান কেন বিয়ে করল, দরকার তো ছিল না।’ কথাটির শেষে মন্দিরা হেসে ওঠেন।

পরে মন্দিরা আরও বলেন, ‘একজন ভক্ত হিসেবে অভিমানী হয়ে আমার এটা প্রায়ই মনে হয়। সত্যি করে বলতে, আমি সারা জীবন তার গানের ভক্ত থাকব। ধরুন, আমি এখন মন্দিরা না, আমি এখন নায়িকা না, আমি মিডিয়ায় কাজ করি না। আমি আমজনতা হিসেবে আমার দুঃখটা শেয়ার করলাম। একজন ভক্ত হিসেবে আমার মনে হয়, কেন ও বিয়ে করল, দরকার তো ছিল না।’

২০১২ সালে ‘সেরা নাচিয়ে’ রিয়ালিটি শোতে রানার-আপ হয়ে শোবিজে আসেন মন্দিরা চক্রবর্তী। ২০২৪ সালে ‘কাজলরেখা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। চলতি বছর মুক্তি পেয়েছে মন্দিরার অভিনীত দ্বিতীয় সিনেমা ‘নীলচক্র’।

রূপালী বাংলাদেশ

Link copied!