× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিনোদন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ০১:৫৮ পিএম

‘এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ০১:৫৮ পিএম

অভিনেত্রী শবনম ফারিয়া। ছবি- সংগৃহীত

অভিনেত্রী শবনম ফারিয়া। ছবি- সংগৃহীত

অভিনেত্রী শবনম ফারিয়ার দীর্ঘদিন নতুন কোনো কাজ না আসলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তার সরব উপস্থিতি ভক্তদের নজরে আসে প্রতিনিয়ত। এবার দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক স্ট্যাটাসে অসন্তোষ প্রকাশ করেছেন ফারিয়া। সেখানে তিনি লেখেন, ‘এমন এক দেশে জন্ম, কার কাছে বিচার দেব, জানি না।’

 শবনম ফারিয়া। ছবি- সংগৃহীত

ফারিয়া তার পোস্টে উল্লেখ করেন, ‘এক পার্টির বড়রা টাকা মেরে ভাগছে, ছোটরা অনলাইনে জুলাই ‘সিডিআই’ লিখে সেই শোক কমায়, আর বাকিরা চাঁদাবাজি/ডোনেশন/হাদিয়া নিয়ে কামড়া-কামড়ি করে পারাপারের রাস্তা ঠিকঠাক করে।’ 

এরপর তিনি সাধারণ মানুষের অবস্থান প্রসঙ্গে লেখেন, ‘মাঝখানে আমরা, সাধারণ মানুষ, নীরব দর্শক হয়ে রঙিন তামাশা দেখি।’

তিনি তার স্ট্যাটাসে অভিযোগ করেন, রাজনৈতিক মত প্রকাশ করলে কেউ তাকে ‘ডলার খাওয়া লাল স্বাধীনতার সমর্থক’ বলে আক্রমণ করছে, আবার কেউ ‘ফ্যাসিস্ট সরকারের দোসর’ বলেও সমালোচনা করছে। 

ফারিয়া প্রশ্ন তোলেন, ‘এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না! কই যাব আমরা?’ স্ট্যাটাসের শেষাংশে তিনি আল্লাহর কাছে দোয়া করে লেখেন, ‘রাজনীতি নামক এই অভিশাপ থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করো। আমিন।’

 শবনম ফারিয়া। ছবি- সংগৃহীত

এই স্ট্যাটাসকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ তার বক্তব্যকে দেশের বাস্তব চিত্র হিসেবে দেখছেন, আবার অনেকে মনে করছেন, এই ধরনের মন্তব্য একজন জনপরিচিত ব্যক্তির কাছ থেকে দায়িত্বশীলতার পরিচায়ক নয়।

শবনম ফারিয়া এর আগে বিভিন্ন সামাজিক ইস্যুতে মুখ খুললেও এবারের বক্তব্যকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকে মনে করছেন, এই স্ট্যাটাস প্রকাশের পদ্ধতি ও ভাষা আরও পরিমিত হতে পারত।

রূপালী বাংলাদেশ

Link copied!