× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫, ০৩:৩৭ পিএম

শাকিব-বুবলীর বিয়ের আয়োজন কেমন ছিল, জানালেন বুবলী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫, ০৩:৩৭ পিএম

শাকিব খান ও  শবনম বুবলী। ছবি- সংগৃহীত

শাকিব খান ও শবনম বুবলী। ছবি- সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী সম্প্রতি রাজধানীতে একটি ফ্যাশন ইভেন্টে হাজির হয়ে রাজকীয় বধূবেশে উপস্থিত সবাইকে চমকে দেন। অনুষ্ঠানে তিনি নিজের ব্যক্তিগত জীবন, বিয়ের দিন এবং ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে সম্পর্কের গল্প শেয়ার করেন।

সাংবাদিকদের প্রশ্নে বুবলী জানান, তার বিয়ের সাজ খুবই সাধারণ ছিল। মিডিয়ায় কাজ করার কারণে অনেক কিছু গোপন রাখতে হয়েছিল, তাই অনুষ্ঠানটিও ছিল ছোট পরিসরে, ঘরোয়া ভঙ্গিতে।

বিয়েবাড়ির খাবারের প্রসঙ্গেও অভিনেত্রী জানালেন মজার এক তথ্য। তিনি সাধারণত রিচ ফুড এড়িয়ে চললেও বিয়েবাড়িতে ডায়েট মানেননি। বুবলীর কথায়, বিয়েবাড়িতে ঢুকেই চোখ প্রথমে খাবারের দিকে যায়। শাকিবের সঙ্গে তার খাবারের পছন্দও প্রায় একই-দুজনেই মাছ ও সবজি পছন্দ করেন।

ছেলে বীরের সঙ্গে তার সম্পর্ককে বুবলী ‘বন্ধুত্বপূর্ণ’ আখ্যায়িত করেন।

শাকিব খানও ছেলে বীরকে বলেছেন, পছন্দের মেয়েকে সবার আগে মায়ের সঙ্গে পরিচয় করাতে।

বুবলী বলেন, ভবিষ্যতে ছেলের বউয়ের সঙ্গে শাশুড়ি-বউ নয়, বরং বন্ধু বান্ধবীর মতো সম্পর্ক রাখতে চান। আল্লাহ চাইলে একসঙ্গে রান্না করব, আড্ডা দেব, ঘুরব-সবই বন্ধু হিসাবে।

চলচ্চিত্র জীবনেও বুবলী ব্যস্ত। হাতে রয়েছে ‘শাপলা শালুক’, ‘ঢাকাইয়া দেবদাস’সহ আলোচিত প্রকল্প, এবং মুক্তির অপেক্ষায় ‘সর্দার বাড়ির খেলা’, ‘পিনিক’সহ আরও কয়েকটি সিনেমা।

রূপালী বাংলাদেশ

Link copied!