ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

অভিনেতা মাহফুজের মা ফজিলাতুন্নেছা আর নেই

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০১:০১ এএম
অভিনেতা মাহফুজ আহমেদ। ছবি : সংগৃহীত

অভিনেতা মাহফুজ আহমেদের মা ফজিলাতুন্নেছার মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার (১৫ মার্চ) বিকেল ৩টার সময় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন মাহফুজ আহমেদের সর্বশেষ সিনেমা ‘বিশ্বসুন্দরী’-এর চিত্রনাট্যকার রুম্মান রশিদ খান।

তিনি জানান, আগামীকাল (১৬ মার্চ) সকাল ১১টায় লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার জগৎপুর গ্রামে মরহুমার প্রয়াত স্বামীর নির্মিত মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে স্বামীর কবরের পাশে দাফন করা হবে।