চুপিসারে পারিবারিক আয়োজনে বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। স্বামী কাউসার মাহমুদ (সায়ান)। আজ ঈদের দিন বিয়ের খবর প্রকাশ করেন এই অভিনেত্রী।
নীলাঞ্জনা নীলা বলেন, দীর্ঘদিনের পরিচয় ও পারস্পরিক বোঝাপড়ার পর, দুই পরিবারের সম্মতিতে আমরা আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করেছি। অনুষ্ঠানটি ঘনিষ্ঠ পারিবারিক পরিবেশে সীমিত আয়োজনে সম্পন্ন হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের এই নতুন পথচলার জন্য সকলের দোয়া, ভালোবাসা ও শুভকামনা কামনা করছি, যেন আগামী জীবন পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও শান্তিতে পরিপূর্ণ হয়।
নীলাঞ্জনা নীলা ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১৪’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ নির্বাচিত হন। এরপর পরিচালক বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর আর পিছে ফিরে তাকাতে হয়নি। সমানতালে নাটক-সিনেমায় অভিনয় করেন।

