ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জামিন পেলেন অভিনেতা সিদ্দিক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ১, ২০২৬, ০৪:৪৪ পিএম
অভিনেতা সিদ্দিকুর রহমান। ছবি : সংগৃহীত

১০ মাস ২২ দিন পর গত ১৮ মার্চ জামিনে মুক্তি পেয়েছেন জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। এ তথ্য দৈনিক রূপালী বাংলাদেশকে নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই।

তিনি বলেন, গত মাসে জামিনে বেরিয়েছি। যেহেতু নতুন একটা জায়গা থেকে এসেছি শারীরিক অবস্থা ভালো ছিল না, যে কারণে কয়েক দিন বিশ্রাম নিয়ে সুস্থ হয়ে সময় নিয়ে জানালাম। আলহামদুলিল্লাহ, আমি এখন সুস্থ। অনেক দিন কাজ করতে পারিনি। এখন কাজে মন দিতে চাই। কাজ ছাড়া এখন আর কিছু ভাবতে চাই না। সবাই আমার জন্য দোয়া করবেন।

এই অভিনেতা বলেন, আমি যখন শিক্ষালয়ে (কারাগারে) ছিলাম তখন পবিত্র আল কোরআন শিক্ষা নিয়েছি। আল্লাহ পাক আমাকে পূর্বের সমস্ত ভুল ত্রুটির জন্য ক্ষমা করুন। আল্লাহ পাক সবাইকে ক্ষমা, হেদায়েত এবং হেফাজত করুন। আমিন।

জুলাই আন্দোলনে রাজধানীর গুলশান থানার একটি হত্যা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে গ্রেপ্তার দেখায় আদালত। গত বছরের ২৯ এপ্রিল বিকেলে রাজধানীর বেইলি রোড এলাকা থেকে সিদ্দিককে আটক করে একদল যুবক। পরে সিদ্দিককে মারধর করে রমনা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রমনা থানা পুলিশ পরে তাকে গুলশান থানায় নিয়ে যায়। পরদিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের হেফাজতে পায় পুলিশ। রিমান্ড শেষে সিদ্দিককে কারাগারে পাঠানো হয়।