× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০২:০২ পিএম

হাদি হয়তো ফিরবে, আরও জোরালো গর্জনে : চমক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০২:০২ পিএম

ওসমান হাদি  ও রুকাইয়া জাহান চমক। ছবি- সংগৃহীত

ওসমান হাদি ও রুকাইয়া জাহান চমক। ছবি- সংগৃহীত

দেশের রাজনৈতিক ইস্যুতে সরব ভূমিকা পালন করেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায়ও বসে নেই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন নিজের মত।

হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন চমক। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে চমক লিখেছেন, ‘হাদি হয়তো ফিরবে, আরও জোরালো গর্জনে। আর যদি না ফেরে, তার নামটাই হয়ে যাবে নতুন প্রজন্মের যুদ্ধ ঘোষণা।’

চমকের এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মন্তব্যটিকে গণতন্ত্র, প্রতিবাদ ও ন্যায়বিচারের পক্ষে একটি শক্ত অবস্থান হিসেবে দেখছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করা হয়। ঘটনার সময় তিনি রিকশায় করে যাচ্ছিলেন। তখন হঠাৎ একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

এদিন সন্ধ্যা সাড়ে ৬টার পর ঢামেকে হাদির অপারেশন সম্পন্ন হয়। শরীরিক অবস্থা স্থিতিশীল হলে পোস্ট অপারেটিভ কেয়ারের জন্য হাদিকে সন্ধ্যা ৭টার পর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

মাথায় গুলিবিদ্ধ হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার বাম কানের ওপর দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বেরিয়ে যাওয়া বুলেট মস্তিষ্কের কাণ্ড বা ব্রেন স্টেম পর্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে, যা চিকিৎসাবিজ্ঞানে ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’ হিসেবে বিবেচিত। আগামী ৭২ ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, আর এ অবস্থায় কোনো ধরনের নতুন ইন্টারভেনশন করা হবে না।

হাদির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করছেন গোটা দেশবাসী।

Link copied!