× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৪:৩৯ পিএম

রোজাকে ছাড়া যেভাবে কাটছে তাহসানের সময়

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৪:৩৯ পিএম

গায়ক ও অভিনেতা তাহসান খান। পুরোনো ছবি

গায়ক ও অভিনেতা তাহসান খান। পুরোনো ছবি

গত বছরের শুরুতেই হঠাৎ বিয়ের খবর দিয়ে তুমুল আলোচনায় আসেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে নতুন জীবনের সূচনা করেছিলেন তিনি। তবে বিয়ের এক বছরের মধ্যেই সেই সংসার ভাঙনের মুখে।

জানা গেছে, গত বছরের জুলাই থেকে আলাদা থাকছেন তাহসান ও রোজা। গত বছরের শেষদিকে তাহসান নিজেই ডিভোর্সের জন্য আবেদন করেছেন। বিচ্ছেদের আবেদন কার্যকর হবে মাস তিনেক পর। অর্থাৎ চলতি বছরের ফেব্রুয়ারিতে।

এমন সময়ে কেমন আছেন তাহসান। জানা গেছে, বর্তমানে অস্ট্রেলিয়া আছেন তাহসান। সেখানে থেকেই দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘গত সেপ্টেম্বরে আমি অস্ট্রেলিয়া ট্যুরে আসি। সেই ট্যুরের আগে থেকেই আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি। সেই সময় থেকেই আমি ফেসবুক ও গান থেকে দূরে আছি।’

এখন কীভাবে কাটছে তার সময়? জানতে চাইলে এই তারকা বলেন, ‘আমার সময় কাটছে একা ট্রাভেল করে। ঘোরাঘুরি করছি, এই তো। এই সময়ে আমার সঙ্গী বই। ঘুরছি, আর বই পড়ে সময় চলে যাচ্ছে।’

২০২৫ সালের ৪ জানুয়ারি চার মাসের পরিচয়ে রোজাকে বিয়ে করেন তাহসান। রোজা পেশাদার মেকওভার আর্টিস্ট। এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকওভার প্রতিষ্ঠান রয়েছে।

এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে। সেই সংসারে তাদের একটি মেয়ে সন্তান রয়েছে।

Link copied!