ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কারিনা কায়সার আর বেঁচে নেই

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০১:৪১ এএম
কারিনা কায়সার। ছবি : সংগৃহীত

লিভারসংক্রান্ত জটিলতায় কনটেন্ট ক্রিয়েটর অভিনেত্রী কারিনা কায়সার আর বেঁচে নেই।  (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।

কায়সার হামিদ জানান, ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ কারিনার রক্তচাপ অনেক নিচে নেমে যায়। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

পরিবার সূত্রে জানা যায়, প্রথমে জ্বরে আক্রান্ত হন কারিনা। পরে তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। একপর্যায়ে হেপাটাইটিস’-জনিত জটিলতায় তার লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়।