× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৩:২৮ পিএম

নর্থ সাউথের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গানে ব্যাপক সাড়া

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৩:২৮ পিএম

নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থীরা।  ছবি : রূপালী বাংলাদেশ

নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থীরা। ছবি : রূপালী বাংলাদেশ

নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে নির্মিত গান ‘আমরা NSU’ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

মুক্তির পরপরই গানটি দর্শক-শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে প্রশংসা কুড়াচ্ছে।

নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থীরা।  ছবি : রূপালী বাংলাদেশ

গানটির কথা লিখেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী সাঈদ বান্না। সুর ও সংগীতায়োজন করেছেন আরেক সাবেক শিক্ষার্থী আলি করিম। মিউজিক ভিডিওটির নির্দেশনায় ছিলেন শাহরিয়ার ভূঁইয়া বাঁধন, যার সৃজনশীল উপস্থাপনায় ভিডিওটি আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।

বিশেষভাবে NSU Alumni USA-এর প্রাক্তন শিক্ষার্থীদের জন্য নির্মিত এই গানে নর্থ সাউথ ইউনিভার্সিটির বহু সাবেক ছাত্রছাত্রী সরাসরি অংশ নেন। এতে গানটি আবেগঘন ও স্মৃতিময় এক রূপ পেয়েছে।

গানটি দেশি-বিদেশি বিভিন্ন মাধ্যমে গত ২১ ডিসেম্বর মুক্তি পেয়েছে। মুক্তি পর থেকে দারুণ ভাবে সাড়া ফেলে শিক্ষার্থীদের মাঝে। 

নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থীরা।  ছবি : রূপালী বাংলাদেশ

উল্লেখযোগ্য বিষয় হলো, মিউজিক ভিডিওটির একটি বড় অংশ ধারণ করা হয়েছে ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে। ক্যাম্পাসের পরিচিত পরিবেশ ও স্মৃতিবাহী মুহূর্তগুলো ভিডিওটিকে দিয়েছে আলাদা মাত্রা।

গানটির ব্যাপক সাড়া ও ইতিবাচক প্রতিক্রিয়ায় আয়োজক ও অংশগ্রহণকারীরা উচ্ছ্বসিত।

তারা বলেন, ‘আমরা NSU’ শুধু একটি গান নয়; এটি প্রাক্তন শিক্ষার্থীদের আবেগ, বন্ধন ও গর্বের এক অনন্য প্রকাশ।

রূপালী বাংলাদেশ

Link copied!