× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৪:৫০ পিএম

দেশাত্মবোধক গানে একাধিক সম্মাননা পেলেন সারাব আজমান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৪:৫০ পিএম

সম্মাননা গ্রহণ করছেন সারাব আজমান।

সম্মাননা গ্রহণ করছেন সারাব আজমান।

আমেরিকায় অধ্যায়নরত তরুণ কণ্ঠশিল্পী সারাব আজমান ছুটিতে বাংলাদেশে এসে দেশাত্মবোধক গানে বিশেষ অবদানের জন্য একাধিক সম্মাননা অর্জন করেছেন।

সারাব আজমানের সংগীত জীবনের শুরু ২০১১ সালে। সে বছর তিনি চ্যানেল আই-এর জনপ্রিয় সংগীত প্রতিযোগিতা ‘খুদে গানরাজ’-এ অংশগ্রহণ করে সেরা ১৬-এ স্থান অর্জন করেন। পরবর্তীতে তিনি চ্যানেল আই-এর ‘সেরা কণ্ঠ ২০২৩’ প্রতিযোগিতায় অংশ নিয়ে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছান। এই পর্ব শেষ করার পরই তিনি উচ্চশিক্ষার উদ্দেশ্যে বৃত্তি নিয়ে আমেরিকায় পাড়ি জমান।

সারাব আজমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শাস্ত্রীয় সংগীতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটি-তে অধ্যায়নরত। পড়াশোনার পাশাপাশি তিনি নিয়মিতভাবে বাংলা সংগীতচর্চা ও মৌলিক গান প্রকাশে সক্রিয় রয়েছেন।

দেশে ছুটিতে অবস্থানকালে সারাব আজমানের সাউন্ড হ্যাকারের প্রযোজনায় একটি দেশাত্মবোধক গান ‘বাংলাকে খুঁজে পাই’ প্রকাশ পেয়েছে। পাশাপাশি তার দুটি মৌলিক গান ‘সত্যিকারের তুই চাই’ ও ‘তুই আমার শুরু’ শিরোনামে প্রকাশের অপেক্ষায় রয়েছে। এ ছাড়া অনুরুদ্ধ শুভর পরিচালনায় ‘তুমি ছাড়া ভালো লাগে না’ শিরোনামের আরেকটি মৌলিক গানও শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে।

উল্লেখযোগ্য এসব অবদানের স্বীকৃতি হিসেবে সারাব আজমানকে প্রদান করা হয় ভিক্টোরি অ্যাওয়ার্ড ২০২৫, স্টার অ্যাচাভির অ্যাওয়ার্ড ২০২৫, দিয়ামনি ই কমিউনিকেশন আইকনিক স্টার ২০২৫, সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৫, বিজিসিএফ অ্যাওয়ার্ড ২০২৫।

এই গায়কের প্রকাশিত গানগুলো শ্রোতাদের মাঝে ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। আন্তর্জাতিক অঙ্গন থেকেও বাংলা গান এবং বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরতে কাজ করে যাচ্ছেন সারাব আজমান।

Link copied!