× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ১২:৪১ পিএম

আইনি চাপে হানি সিং

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ১২:৪১ পিএম

হানি সিং। ছবি : সংগৃহীত

হানি সিং। ছবি : সংগৃহীত

ভারতের জনপ্রিয় র‍্যাপার ইয়ো ইয়ো হানি সিং একাধিক ঘটনায় আইনি জটিলতায় পড়েছেন। তার পুরনো বিতর্কিত গান ‘ভলিউম ১’ ঘিরে কঠোর অবস্থান নিয়েছে দিল্লি হাইকোর্ট।

আদালতের নির্দেশনায় বলা হয়েছে, গানটির ভাষা অত্যন্ত অশ্লীল ও নারীদের জন্য অবমাননাকর হওয়ায় এটি ইন্টারনেটে রাখা যাবে না। ‘হিন্দু শক্তি দল’ নামে একটি সংগঠনের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে আদালত সব সামাজিক যোগাযোগমাধ্যম থেকে গানটি অপসারণের নির্দেশ দেয়।

বিচারক মন্তব্য করেন, গানের ভাষা এতটাই কুরুচিপূর্ণ যে আদেশে তা উল্লেখ করাও সম্ভব নয়।

এদিকে মুম্বাইয়ে কনসার্ট আয়োজন নিয়েও বিতর্কে জড়ান এই শিল্পী। এমএমআরডিএ গ্রাউন্ড-এ গত ২৮ মার্চ অনুষ্ঠিত এক কনসার্টে বিমানবন্দর সংলগ্ন এলাকায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও লেজার লাইট ব্যবহার করা হয়। এ ঘটনায় আয়োজকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

কনসার্ট চলাকালে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। এক নারী ভক্ত গেট টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তাকর্মীদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়।

এতসব বিতর্কের মধ্যেও ‘মাই স্টোরি ওয়ার্ল্ড ট্যুর’ চালিয়ে যাচ্ছেন হানি সিং। দিল্লি থেকে শুরু হওয়া এই ট্যুর বর্তমানে বিভিন্ন শহরে অনুষ্ঠিত হচ্ছে। মুম্বাইয়ের পর তার পরবর্তী গন্তব্য পুনে ও কলকাতা, যেখানে ভক্তদের আগ্রহ ইতোমধ্যে বেড়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!