× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুন ২০, ২০২৫, ০৮:১০ পিএম

নোবেলকে ‘জাতীয় বেয়াদব’ বললেন রবি চৌধুরী

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুন ২০, ২০২৫, ০৮:১০ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ধর্ষণের মামলায় কারাবন্দি গায়ক মাইনুল আহসান নোবেলকে ‘জাতীয় বেয়াদব’ বলে মন্তব্য করেছেন দেশের বর্ষীয়ান গায়ক রবি চৌধুরী। নিজের ফেসবুকে ‘বেয়াদব’ শিরোনামের একটি পুরোনো গান শেয়ার করে এই মন্তব্য করেন তিনি।

গানটি শেয়ার করে রবি চৌধুরী লেখেন, ‘এই গানটি নোবেল গ্রেপ্তার হয়ে আবার প্রমাণিত হলো সত্যি সে জাতীয় বেয়াদব।’

এরপর তিনি নতুন প্রজন্মের কিছু শিল্পীর সমালোচনা করে লেখেন, ‘নতুন প্রজন্মের আরও যারা বেয়াদব আছেন, যারা সিনিয়রদের সম্মান করেন না, তাদের গায়ে লাগবে এই গান। কিচ্ছু করার নেই। গায়ক-গায়িকা না হয়ে, সবাই শিল্পী হও।’

রবির ভাষায়, ‘আমার এই গান আধুনিক জাতীয় বেয়াদবদের জন্য, যারা শিল্পী নামের কলঙ্ক।’

গানটিতে কণ্ঠ, কথা ও সুর করেছেন তিনি নিজেই। সংগীতায়োজন করেছেন অপু রায়হান। গানটি প্রকাশিত হয় ২০২০ সালের জুনে, রবি চৌধুরীর নিজস্ব ইউটিউব চ্যানেলে।

উল্লেখযোগ্যভাবে, নোবেল এর আগেও একাধিক বিতর্কে জড়িয়েছেন। স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, কনসার্টে মাতাল অবস্থায় মঞ্চে ওঠা, সিনিয়র গায়কদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে আগেই তোপের মুখে পড়েছিলেন তিনি।

সম্প্রতি এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!