× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২১, ২০২৫, ১০:৫৮ এএম

কত দেনমোহরে সেই ছাত্রীকে বিয়ে করলেন নোবেল

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২১, ২০২৫, ১০:৫৮ এএম

পুলিশের হাতে গ্রেপ্তার কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেল। ছবি- সংগৃহীত

পুলিশের হাতে গ্রেপ্তার কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেল। ছবি- সংগৃহীত

ধর্ষণ মামলার বাদী ইডেন কলেজের সাবেক সেই ছাত্রীকে বৃহস্পতিবার (১৯ জুন) বিয়ে করেছেন সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল। তবে কত টাকা দেনমোহরে সেই ছাত্রীকে বিয়ে করেছেন নোবেল? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। 

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার বুধবার লিখিত আবেদন গ্রহণ করে বিয়ের অনুমতি দেন। এরপর পরদিন বাদী ও আসামির সম্মতিতে কারা ফটকে কাজী ডেকে বিয়ের কাজ সম্পন্ন হয়। 

বিয়েতে দুপক্ষ থেকে সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন নাজমা হোসেন, সাবিহা তারিন, খলিলুর রহমান ও সাদেক উল্লাহ ভূঁইয়া। দেনমোহর নির্ধারিত হয় ১০ লাখ টাকা।

গত ২০ মে টাঙ্গাইলের এক নারীর দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন নোবেল। অভিযোগে বলা হয়, সাত মাস ধরে এক বাসায় আটকে রেখে তাকে ধর্ষণ ও নির্যাতন করেন নোবেল। 

যদিও নোবেলের আইনজীবী দাবি করেছিলেন, ওই নারী তার স্ত্রী, ধর্ষণের অভিযোগ মিথ্যা। তবে আদালতে কাবিননামা জমা দিতে পারেননি তিনি।

নোবেল আগেও এমন বিতর্কে জড়িয়েছেন। ২০১৯ সালের সেপ্টেম্বরে চট্টগ্রামের এক তরুণী পাঁচলাইশ থানায় তার বিরুদ্ধে প্রথম ধর্ষণ মামলা করেন। সে বছরেরই নভেম্বরে সালসাবিল মাহমুদকে বিয়ে করেন নোবেল। 

বিয়ের কিছুদিন পর থেকেই সেই সম্পর্কেও অশান্তি দেখা দেয়, যা গড়ায় ফেসবুক স্ট্যাটাস ও একে অন্যের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে। শেষমেশ তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে।

সংগীত দিয়ে আলোচনায় এলেও নোবেলের নাম এখন বারবারই উঠে আসছে বিতর্কে। এবার কারাগারে বসেই বিয়ে করে ফের আলোচনায় এলেন এই সংগীতশিল্পী।

রূপালী বাংলাদেশ

Link copied!