ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আমিরুল হাছানের লেখায় বাউল আরমানের কণ্ঠে হায়াত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ১০:৩৪ এএম
কবি ও গীতিকার আমিরুল হাছান। ছবি- সংগৃহীত

স্বভাবজাত কবি ও গীতিকার আমিরুল হাছানের কথা এবং সুরে বিটিভির তালিকাভুক্ত শিল্পী বাউল আরমানের কণ্ঠে দেহতত্বের সুফিবাদী নতুন গান ‘হায়াত’-এর অডিও প্রকাশের কাজ সম্পন্ন হয়েছে।

জানা যায়, শিগগিরই ভিডিও কার্য সম্পন্ন করে গানটির কবিতা ইউটিউব চ্যানেলে রিলিজ করা হবে।

কবি ও গীতিকার আমিরুল হাছান জানান, গানটির সুর ও মিউজিক করেছেন কাজী সায়ক এবং অসাধারণ কণ্ঠ দিয়েছেন বাউল আরমান। তিনি আরও বলেন, সুফিবাদের ভাবের অনুভূতি শ্রোতাদের উপহার দেওয়ার জন্যই এই কাজ করে যাচ্ছেন।

কণ্ঠশিল্পী বাউল আরমান বলেন, আগে আমি কবি আমিরুল হাছানের কথায় গান করেছি কিন্তু এবার উনার কথা ও সুরে গানটি করেছি। আশা করি, শ্রোতাদের ভালো লাগবে। কবির লেখা গান ভাবনার মধ্যে রেখে গাইতে পেরেছি কি না জানি না, তবে চেষ্টা করেছি ভালোভাবে উপস্থাপন করতে।

তিনি আরও জানান, গানটির মিউজিক পরিচালনা ও ব্যবস্থাপনায় ছিলেন কাজী সায়ক।