× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৬:২২ পিএম

দুর্যোগ ব্যবস্থাপনায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জনালেন বিশেষজ্ঞরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৬:২২ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশের (এআরএবি) আয়োজনে রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটি অডিটোরিয়ামে শনিবার (৪ এপ্রিল) বিকেলে ‘বিয়ন্ড দ্য হরাইজন: গ্রাউন্ড টু অরবিট’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের মূল লক্ষ্য ছিল দুর্যোগকালীন যোগাযোগ ও জরুরি ব্যবস্থাপনায় যুব সমাজকে সম্পৃক্ত করা। অনুষ্ঠানে দেশি-বিদেশি বক্তারা দুর্যোগ ব্যবস্থাপনায় তরুণদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

এআরএবি সভাপতি ড. মির শাহ আলম (এস২১এমআইআর) সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন ড. আবদুল হান্নান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রফিকুর রহমান, মো. আমিনুল হক, মেজর জলিল এবং এম. এ. আজাদ আনোয়ারসহ অন্যান্য অভিজ্ঞ কর্মকর্তা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর নাজমা শামস, খন্দকার নাসির উদ্দিন এবং ড. এম. এ. মান্নান। সেমিনারের আন্তর্জাতিক বক্তাদের মধ্যে ছিলেন ফিলিপ স্প্রিংগার, স্বেন লোভরিচ, লিয়ন হেলমিচ এবং জেমি উইলিয়ামস।

বক্তারা বলেন, বিটিআরসি অনুমোদিত হ্যাম অপারেটরদের মাধ্যমে পরিচালিত এ ধরনের উদ্যোগ দুর্যোগকালে বিকল্প ও কার্যকর যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগুন, বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিধস, ভূমিকম্প বা ভবন ধসের মতো দুর্যোগে এআরএবি সদস্যরা উদ্ধারকর্মীদের সহায়তা এবং স্বাধীন যোগাযোগ ব্যবস্থা বজায় রাখতে সক্ষম।

সেমিনারের আগে এআরএবি সদস্যরা বরিশাল ও খুলনা উপকূলীয় অঞ্চলে ১৫ দিনের একটি মাঠসমীক্ষা পরিচালনা করেন, যেখানে দুর্যোগকালীন দ্রুত যোগাযোগ কৌশলের কার্যকারিতা যাচাই করা হয়। সেই সমীক্ষার ভিত্তিতে সেমিনারে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪০০-এর বেশি শিক্ষার্থী ও যুব স্বেচ্ছাসেবককে জরুরি পরিস্থিতিতে কার্যকর যোগাযোগের প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানের সমন্বয় করেন অনুপ কুমার ভৌমিক (এস২১টিভি) এবং আয়োজনের আহ্বায়ক ছিলেন জামিল আহমেদ। সহ-পরিচালনায় ছিলেন জাহাঙ্গীর আলম, রায়হান তুহিন, মি. সাদ, রুদ্রনীল অচঙঘ, তাসলিমা আক্তার ও হায়াত আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. আবদুল হান্নান চৌধুরী বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ ধরনের কার্যক্রম আরও বিস্তারের ওপর গুরুত্বারোপ করে বলেন, যুবকদের অংশগ্রহণ দুর্যোগ ব্যবস্থাপনা খাতকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমাপনী বক্তব্যে এআরএবি সভাপতি ড. মির শাহ আলম অংশগ্রহণকারী, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক বক্তাদের ধন্যবাদ জানিয়ে তরুণদের বিজ্ঞানভিত্তিক ক্যারিয়ার গড়ে তোলার পাশাপাশি দেশের সেবায় নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান।

রূপালী বাংলাদেশ

Link copied!