× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০২:৩৮ পিএম

বিট রুট চাষে বেল্লালের বাজিমাত

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০২:৩৮ পিএম

বিট রুট চাষে সফল বেল্লাল। ছবি : রূপালী বাংলাদেশ

বিট রুট চাষে সফল বেল্লাল। ছবি : রূপালী বাংলাদেশ

ভোলার চরফ্যাশন উপজেলার মিয়াজানপুরের প্রত্যন্ত অঞ্চলে এখন লাল রঙের এক নতুন সম্ভাবনার হাতছানি। প্রচলিত ফসলের গণ্ডি পেরিয়ে আধুনিক ও উচ্চমূল্যের সবজি ‘বিট রুট’ চাষ করে স্থানীয় কৃষক বেল্লাল হোসেন অর্জন করেছেন অভাবনীয় সাফল্য।

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়ন ও কারিগরি সহায়তায় এবং পরিবার উন্নয়ন সংস্থার (এফডিএ) বাস্তবায়নাধীন স্পেশাল প্রোগ্রাম ডেভেলপমেন্ট (এগ্রিকালচার) প্রকল্পের আওতায় এই সফলতা এসেছে।

উপকূলীয় এই অঞ্চলে লবণাক্ততা ও প্রতিকূল আবহাওয়ার কারণে দীর্ঘদিন ধরে কৃষকরা সীমাবদ্ধ ছিলেন প্রচলিত ফসলের মধ্যেই। তবে এফডিএর কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলামের পরামর্শে বেল্লাল হোসেন নিজের জমিতে বিট রুট চাষের উদ্যোগ নেন। আধুনিক প্রযুক্তি ও জৈব সার ব্যবহারের মাধ্যমে তিনি মাত্র ৮০ থেকে ৯০ দিনের মধ্যেই ফসল ঘরে তুলতে সক্ষম হন।

বেল্লাল হোসেন বলেন, শুরুতে বিট রুট চাষ নিয়ে কিছুটা দ্বিধায় ছিলাম। কিন্তু প্রশিক্ষণ, উন্নতমানের বীজ ও সার পাওয়ার পর সাহস পাই। এখন আমার জমিতে বাম্পার ফলন হয়েছে। বাজারের চাহিদা ও দাম—দুটোই অনেক বেশি। যা প্রচলিত সবজির তুলনায় কয়েকগুণ লাভজনক।

এফডিএর কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, বিট রুট একটি অত্যন্ত পুষ্টিকর ও ঔষধিগুণসম্পন্ন সবজি। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক এবং রক্তস্বল্পতা দূর করতে কার্যকর ভূমিকা রাখে।

তিনি বলেন, প্রকল্পের আওতায় আমরা নিয়মিত কারিগরি সহায়তা, মাটির পরীক্ষা এবং আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছি। বেল্লালের সফলতা পুরো এলাকার কৃষকদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে।

চরফ্যাশন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু তাহের বলেন, উপকূলীয় লবণাক্ত মাটিতে বিট রুটের মতো উচ্চমূল্যের ফসল উৎপাদন কৃষিতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই ফসলে রোগবালাই তুলনামূলক কম এবং লাভ বেশি হওয়ায় প্রান্তিক কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সংশ্লিষ্টরা মনে করছেন, কৃষি বিভাগ ও উন্নয়ন সংস্থাগুলোর সম্মিলিত উদ্যোগে জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির প্রসার ঘটলে ভোলার উপকূলীয় কৃষিতে আসবে ইতিবাচক পরিবর্তন এবং কৃষকের জীবনযাত্রার মান আরও উন্নত হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!