প্রতিটি ভোর আমাদের সামনে নিয়ে আসে একটি শূন্য পৃষ্ঠা। এই পৃষ্ঠায় কী লেখা হবে, তা হয়তো আমাদের সিদ্ধান্ত, পরিশ্রম ও আশার ওপর নির্ভর করে।
তবে অনেক সময় কিছু অদৃশ্য শক্তি, কিছু জ্যোতির্বৈজ্ঞানিক প্রভাব আমাদের জীবনের গতিপথকে নীরবে প্রভাবিত করে। সেই শক্তিকে ধরতেই আমরা ফিরে যাই রাশিচক্রের অভিমুখে।
জ্যোতিষশাস্ত্রের এই গুরুত্বপূর্ণ শাখাটি আমাদের জানাতে পারে আজকের দিনটি কেমন কাটতে পারে, কোন কাজগুলো শুভ, কোন পথে সাময়িক বিরতি নেওয়াই ভালো। অনেকেই আছেন, যারা দিনের শুরুতেই রাশিচক্র অনুযায়ী ভাগ্যের গতিপথ বুঝে নিতে চান।
কারণ, রাশিফল আমাদের জানিয়ে দিতে পারে সামগ্রিকভাবে দিনের সম্ভাব্য চিত্র সতর্কতা, সাফল্য, সুযোগ আর চ্যালেঞ্জ। আজ বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনে ১২ রাশির জন্য কী বার্তা রয়েছে, তা সংক্ষেপে তুলে ধরা হলো—
মেষ রাশি
কর্মের দিক খুব ভাল থাকলেও, মানসিক দিকে একটু ভেঙে পড়তে পারেন। আত্মবিশ্বাসের অভাব থাকবে এবং সারা দিনটা একটু ভয়ে ভয়ে কাটবে। দিনের শেষে চোখ নিয়ে একটু অস্বস্তি দেখা দিতে পারে। পাড়ার লোকেরা আপনার নামে কটু কথা রটাতে পারেন, যার ফলে মনের উপর চাপ পড়বে। অচেনা কারও সঙ্গে বাইরে গিয়ে কথা বলতে যাবেন না।
বৃষ রাশি
নিজের কাজের জন্য নিজেকে নিয়ে খুব গর্ববোধ করবেন। পারিবারিক দিকে কোনও সূত্রে ভাল কোনও খবর আসতে পারে। অফিসে বহু দিনের জমে থাকা কাজ উদ্ধার করতে হতে পারে। দিনটা ঠিক মনের মতো হবে না। শৌখিন জিনিস কেনাকাটায় খরচের পরিমাণ বাড়তে পারে। মামাবাড়ির দিক থেকে ভাল উপহার পেতে পারেন।
মিথুন রাশি
মন খুলে সকলের সঙ্গে মেলামেশা করতে ইচ্ছা করবে। কিন্তু কাজের চাপে তা করতে পারবেন না। বাড়িতে অতিথি আগমনের ফলে খুব বেশি চাপে পড়ে যেতে হবে। নিয়মিত খাদ্যাভ্যাসে একটু পরিবর্তন হতে পারে। দীর্ঘ দিনের সরকারি কাজ মিটে যেতে পারে। কারও কাছ থেকে টাকা ধার নিতে হতে পারে। ঈশ্বরে ভক্তি বৃদ্ধি পেতে পারে।
কর্কট রাশি
কর্মরত মহিলাদের জন্য দিনটা খুব কঠিন হতে পারে। খুব বেশি কথা না বলাই স্বাস্থ্যের পক্ষে ভাল হবে। হজমের গন্ডগোল হতে পারে। মায়ের সঙ্গে কোনও বিষয়ে কথা কাটাকাটি হতে পারে। স্ত্রী বাড়ির জিনিসপত্র কেনার ইচ্ছাপ্রকাশ করবেন। সন্তানদের নিয়ে পারিবারিক অশান্তি হতে পারে।
সিংহ রাশি
গুরুজনের সঙ্গে আলোচনা করা উপকারী হবে। উপহারের মাধ্যমে বিবাহিত জীবনে আনন্দ পেতে পারেন। প্রেমে সত্যিই আবেগপ্রবণ হয়ে যাবেন। দুপুরের পরে আয়ভাগ্য ভাল। অফিসের অসমাপ্ত কাজ শেষ করার জন্য অতিরিক্ত সময় ব্যয় হবে। কারও জন্য নতুন ব্যবসার সুযোগ আসতে পারে।
কন্যা রাশি
শেয়ারে অর্থ বিনিয়োগ করার মন চাইবে। মা-বাবার যত্ন না নিলে মনোকষ্টে ভুগবেন। সকাল থেকে ফাটকা জাতীয় সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন। বড় ব্যবসায় কর্মচারী নিযুক্ত করুন। আপনার সাহায্যে কোনও অনুষ্ঠানের পরিকল্পনা হতে পারে।
তুলা রাশি
তেলমশলা দেওয়া খাবার খাওয়া ঠিক নয়। লোভ নিয়ন্ত্রণে রাখুন। প্রেমের স্বভাব অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে। বাড়তি টাকাপয়সা উপার্জনের জন্য দিনটি ভাল। দিনটি সত্যিই অবিস্মরণীয় হবে কারণ লটারি পাওয়ার যোগ দেখা যাচ্ছে। অফিসে উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে বিবাদ বাধতে পারে।
বৃশ্চিক রাশি
সমাজের কোনও কাজে নিযুক্ত হতে পারবেন এবং মনে শান্তি পাবেন। ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার সুযোগ আসতে পারে। মহিলা বন্ধুর থেকে নিজেকে একটু বাঁচিয়ে চলতে হবে, না হলে সামান্য হলেও সমস্যা আসতে পারে। নতুন আশা নিয়ে কাজ করলে সাফল্য এবং উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে আত্মবিশ্বাস ধরে রাখুন। স্ত্রীর সঙ্গে বিবাদ হতে হতে থেমে যাবে।
ধনু রাশি
কোনও জিনিস কেনার অগ্রিম টাকা দেওয়ার জন্য ভাল দিন। ভাইদের সঙ্গে বসে বাড়ির বিষয় নিয়ে কোনও আলোচনা হতে পারে। একাধিক পথ আসবে ব্যবসার দিকে, কিন্তু হতচকিত হয়ে পড়ায় ক্ষতি হতে পারে। স্ত্রীর বিরুদ্ধে কোনও কথা বলতে যাবেন না। ভেবেচিন্তে ওষুধ খান।
মকর রাশি
পুরনো কোনও জিনিসের কথা খুব মনে পড়বে এবং আনন্দ হবে। উচ্চপদস্থ মানুষদের সঙ্গে মেলামেশায় উপকার হবে। কারও জিনিসের প্রতি লোভ মনে আনবেন না। বাড়ির সাজসজ্জা বদলাতে ইচ্ছা করবে। জীবনে এমন কেউ আসবেন যাঁর অপেক্ষা দীর্ঘ দিন ধরে করছিলেন। পরিবারের জন্য সময় রাখুন, বিশেষ করে সন্তানদের জন্য।
কুম্ভ রাশি
হঠাৎ কেউ আপনাকে তাঁর সঙ্গে কোথাও যাওয়ার জন্য বলবে। যার ফলে কাজের সময় নষ্ট হবে। বাচ্চাদের কোনও অনুষ্ঠানের অংশীদার হতে পেরে খুব ভাল লাগবে। ব্যবসায় নিজের কথা রাখতে না পারায় ক্ষতি হতে পারে। রাস্তায় কোনও জিনিস হারিয়ে যেতে পারে। অন্যের কথা অনুযায়ী চললে কোনও বিষয়ে লাভবান হবেন।
মীন রাশি
মন দিয়ে কোনও বিষয়ে না ভেবে, বুদ্ধি দিয়ে ভাবুন। এতে আপনারই লাভ হবে। মায়ের জন্য একটু সময় বার করুন। বন্ধুরা আপনাকে নিয়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করবে। প্রেমের প্রস্তাব দেওয়ার আগে একটু ভেবে নিন। অফিসে নতুন কোনও প্রজেক্টে কাজ করার প্রস্তাব আসতে পারে। সন্ধ্যার পর একটু একা থাকতে ইচ্ছা করবে।




সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন