× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৯:২৫ এএম

সোমবার কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৯:২৫ এএম

ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

প্রতিটি ভোর আমাদের সামনে নিয়ে আসে একটি শূন্য পৃষ্ঠা। এই পৃষ্ঠায় কী লেখা হবে, তা হয়তো আমাদের সিদ্ধান্ত, পরিশ্রম ও আশার ওপর নির্ভর করে।

অনেক সময় কিছু অদৃশ্য শক্তি, কিছু জ্যোতির্বৈজ্ঞানিক প্রভাব আমাদের জীবনের গতিপথকে নীরবে প্রভাবিত করে। সেই শক্তিকে ধরতেই আমরা ফিরে যাই রাশিচক্রের অভিমুখে।

জ্যোতিষশাস্ত্রের এই গুরুত্বপূর্ণ শাখাটি আমাদের জানাতে পারে আজকের দিনটি কেমন কাটতে পারে, কোন কাজগুলো শুভ, কোন পথে সাময়িক বিরতি নেওয়াই ভালো। অনেকেই আছেন, যারা দিনের শুরুতেই রাশিচক্র অনুযায়ী ভাগ্যের গতিপথ বুঝে নিতে চান।

কারণ, রাশিফল আমাদের জানিয়ে দিতে পারে সামগ্রিকভাবে দিনের সম্ভাব্য চিত্র সতর্কতা, সাফল্য, সুযোগ আর চ্যালেঞ্জ।

আজ সোমবার, ২ মার্চ ২০২৬। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনে ১২ রাশির জন্য কী বার্তা রয়েছে, তা সংক্ষেপে তুলে ধরা হলো—

মেষ রাশি
নিত্যনতুন স্বপ্ন পূরণের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। বাড়ি, গাড়ি, ভূ-সম্পত্তি ক্রয়ের পথ খুলবে। কর্ম, অর্থ, যশখ্যাতি প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে। শত্রু ও বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে।

বৃষ রাশি
ভাগ্যলক্ষ্মী লক্ষ্মীর ভান্ডার পূর্ণ করবে। কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন।  দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। বাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন প্রেমীযুগলের জন্য মাইলফলক হয়ে থাকবে।

মিথুন রাশি
অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করুন। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবনসঙ্গীর মতকে গুরুত্ব দিন। প্রেম-বন্ধুত্ব ফাটল ধরবে।

কর্কট রাশি
দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হবে। অংশীদারি ব্যবসার বহুল প্রচার ঘটবে। জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূরণ হবে। জীবনসাথি ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। কন্যাসন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে।

সিংহ রাশি
বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখুন। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক প্রমাণিত হবে। অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে।

কন্যা রাশি
কর্ম ব্যবসায় তরতাজা উন্নতি করবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালংকার আসতে পারে। শিক্ষার্থীরা মনের মতো কলেজ-ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে। হারানো পিতৃমাতৃ ধনসম্পদ ফিরে পাবেন। আর্থিক ভিত মজবুত হবে।

তুলা রাশি
জীবনসাথি ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবেন। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ায় সাজ সাজ রব করবে। মামলা-মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে। শ্রমিক-কর্মচারীদের মনে মালিকপ্রীতি জাগ্রত হবে। লৌকিকতা পরিহার করুন।

বৃশ্চিক রাশি
কর্ম অর্থ মোক্ষ লাভের পথ খুলে দেবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলুন। ভাইবোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ করবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠিত হবে। প্রেমীযুগলের প্রেম মাইলফলক হয়ে থাকবে।

ধনু রাশি
অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘুচবে। ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। শূন্য পকেট পূর্ণ হবে। ধারকর্জ ঋণমুক্ত করবে। গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে। দ্রুতগতির বাহন বর্জনীয়।

মকর রাশি
নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙা হবে। হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। গৃহবাড়ি, যানবাহন ও বস্ত্রালংকার ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে। শত্রু ও বিরোধী পক্ষরা পরাস্ত হয়ে পড়বে।

কুম্ভ রাশি
আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তির প্রতি নজর দিন। ধারকর্জ ঋণের জালে আটকে পড়তে হবে। অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে। প্রেমীযুগলের প্রেম ভেঙে দিতে পারে।

মীন রাশি
বৈদেশিক সূত্রে লাভবান হবেন। আটকে থাকা কাজ সচল হবে। পাওনা টাকা আদায় হবে। নিত্যনতুন সুযোগ আসবে হাতের মুঠোয়। ব্যবসায় মজুত মালের দাম বাড়বে। ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালংকারের পসরা সাজবে।

রূপালী বাংলাদেশ

Link copied!