দেখতে দেখতে শেষ হলো পবিত্র রমজান মাসের দুই-তৃতীয়াংশ। আজ ২০তম রমজান। ইসলামের ইতিহাসে এ দিনটি অনেক তাৎপর্যপূর্ণ। অষ্টম হিজরির ২০ রমজানে (জানুয়ারি ৬৩০ খ্রিষ্টাব্দ) মহানবি হজরত মুহাম্মদ (স.)-এর নেতৃত্বে ঐতিহাসিক মক্কা বিজয় হয়েছিল।
মক্কা বিজয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল হুদায়বিয়ার সন্ধি ভঙ্গের ঘটনা। কুরাইশরা চুক্তি লঙ্ঘন করলে মহানবি (স.) অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেন। অষ্টম হিজরির রমজান মাসে পরিচালিত সেই অভিযানের ধারাবাহিকতায় ২০ রমজান মক্কা বিজয় সম্পন্ন হয়।
মূলত নবুওয়াত লাভের পর থেকেই মক্কার কুরাইশরা ইসলামের বিরোধিতা শুরু করে এবং মুসলমানদের ওপর নানা নির্যাতন চালায়। একপর্যায়ে মহানবি (স.) ও তাঁর সাহাবিরা মদিনায় হিজরত করতে বাধ্য হন। মদিনা থেকেই ইসলামের বিস্তার দ্রুত ঘটতে থাকে এবং মুসলমানরা বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও নিজেদের অবস্থান সুদৃঢ় করেন।
মক্কায় প্রবেশের পর মহানবি (স.) সাধারণ ক্ষমা ঘোষণা করেন, যা মানবতার এক বিরল দৃষ্টান্ত হিসেবে ইতিহাসে স্থান করে নেয়। তিনি কাবা শরিফে স্থাপিত ৩৬০টি মূর্তি অপসারণ করেন এবং সেখানে একত্ববাদের বার্তা পুনঃপ্রতিষ্ঠা করেন।
এ দিন ১০,০০০ সাহাবিরে এক বিশাল বাহিনি নিয়ে মক্কায় প্রবেশ করেন এবং বিনা রক্তপাতের মাধ্যমে মক্কা বিজয় করেন মহানবি (স.)। বিজয়ের দিন তিনি শান্তির বার্তা দিয়ে সাধারণ ক্ষমা ঘোষণা করেন।
এ ঐতিহাসিক ঘটনাটি ইসলামের ইতিহাসে মক্কা বিজয়ের দিন নামে পরিচিত।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন