× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৯:৫২ এএম

মঙ্গলবার কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৯:৫২ এএম

ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

প্রতিটি ভোর আমাদের সামনে নিয়ে আসে একটি শূন্য পৃষ্ঠা। এই পৃষ্ঠায় কী লেখা হবে, তা হয়তো আমাদের সিদ্ধান্ত, পরিশ্রম ও আশার ওপর নির্ভর করে।

অনেক সময় কিছু অদৃশ্য শক্তি, কিছু জ্যোতির্বৈজ্ঞানিক প্রভাব আমাদের জীবনের গতিপথকে নীরবে প্রভাবিত করে। সেই শক্তিকে ধরতেই আমরা ফিরে যাই রাশিচক্রের অভিমুখে।

জ্যোতিষশাস্ত্রের এই গুরুত্বপূর্ণ শাখাটি আমাদের জানাতে পারে আজকের দিনটি কেমন কাটতে পারে, কোন কাজগুলো শুভ, কোন পথে সাময়িক বিরতি নেওয়াই ভালো। অনেকেই আছেন, যারা দিনের শুরুতেই রাশিচক্র অনুযায়ী ভাগ্যের গতিপথ বুঝে নিতে চান।

কারণ, রাশিফল আমাদের জানিয়ে দিতে পারে সামগ্রিকভাবে দিনের সম্ভাব্য চিত্র সতর্কতা, সাফল্য, সুযোগ আর চ্যালেঞ্জ।

আজ মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনে ১২ রাশির জন্য কী বার্তা রয়েছে, তা সংক্ষেপে তুলে ধরা হলো—

মেষ রাশি

পুরোনো কোনো কাজের সুফল আজ পাবেন মেষ রাশির জাতকরা। হোঁচট খেয়ে আঘাত পেতে পারেন। বিষয়-সম্পত্তির ঝামেলা আজ এড়িয়ে চলতে হবে। ব্যবসায় আজ আশানুরূপ ফল পেতে বাধা পাবেন। রাজনৈতিক ব্যক্তিদের পরিচিতি, জনপ্রিয়তা এবং সুনাম বাড়বে।

বৃষ রাশি

পারিবারিক সমস্যা বাড়লেও সব সমস্যার সমাধান হবে। কর্মক্ষেত্রে আপনার কর্মদক্ষতার প্রশংসা পাবে। আজ কেউ ছলনার সাহায্য নিয়ে আপনার সঙ্গে প্রতারণা করতে পারে। সফ্টওয়্যার ইঞ্জিনিয়াররা আজ নতুন চাকরি পেতে পারেন। ভ্রমণ যোগ রয়েছে। দুধ, সুগন্ধি এবং তেলের ব্যবসা ভালো হবে।

মিথুন রাশি

কর্মপ্রার্থীদের আজ চাকরি পাওয়ার যোগ থাকছে। ঠিকঠাক বন্ধু নির্বাচন না করলে প্রতারিত হতে পারেন। আইনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজ কেরিয়ারে উন্নতি হবে। গোপন প্রেমের সম্পর্কে জড়াতে পারেন মিথুন রাশির জাতকরা। কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ রয়েছে।

কর্কট রাশি

আজ হঠাৎ কিছু আর্থিক প্রাপ্তি হতে পারে কর্কট রাশির জাতকদের। চোখের সমস্যা বাড়বে। ওকালতির সঙ্গে যুক্তদের আজ উন্নতি হবে। বন্ধুদের থেকে মানসিক আঘাত পেতে পারেন। বাড়ির প্রবীণ সদস্যদের শরীর-স্বাস্থ্য খারাপ হতে পারে। তাই সতর্ক থাকা জরুরি।

সিংহ রাশি

কর্মক্ষেত্রে আজ হতাশাগ্রস্ত হয়ে পড়তে পারেন সিংহ রাশির জাতকরা। আত্মীয়দের ব্যবহারে আপনি কষ্ট পেতে পারেন। প্রস্রাবের সমস্যা, কিডনির সমস্যা বা গলার সমস্যায় আপনি কষ্ট পেতে পারেন। নিঃস্বার্থ মানুষের সাহায্য পাবেন। নতুন লগ্নি করলে সমস্যা হতে পারে। সন্তানের লেখাপড়া নিয়ে উৎকণ্ঠা  বাড়বে।

কন্যা রাশি

নিজের মতামতে স্থির থাকার কারণে আজ অন্যের রোষের কারণ হতে পারেন কন্যা রাশির জাতকরা। চাকরিপ্রার্থীদের কাছে নতুন কাজের সুযোগ আসবে। খেলাধুলোর সঙ্গে যুক্তরা প্রভাবশালী ব্যক্তির সুনজরে পড়তে পারেন। স্নায়ুরোগের কারণে সমস্যা বাড়বে। আয়ের সঙ্গে ব্যয়ও বাড়ায় সঞ্চয় কম হবে।

তুলা রাশি

আজ স্বামী-স্ত্রীর মধ্যে মতান্তর বাড়তে পারে। চোখের রোগ, সুগার ও লিভারের সমস্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে তিক্ততা বাড়বে। সরকারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আর্থিক মানের উন্নতি হবে। সিনেমা, আইন, ইলেকট্রনিক্স এবং রাসায়নিক তৈরির কাজে আজ উন্নতি হবে।

বৃশ্চিক রাশি

যেকোনো রকম প্রতিবাদ আজ এড়িয়ে চলুন। হঠকারী সিদ্ধান্ত নিলে ঠকতে হতে পারে। কৃষিকাজ বা সবজির ব্যবসা লাভজনক হবে। বাবার স্বাস্থ্যের অবনতি হতে পারে। অবিবাহিতদের বিয়ের কথা এগোতে পারে। স্ত্রীরোগের প্রকোপ বাড়বে বৃশ্চিক রাশির জাতকদের।

ধনু রাশি

সন্তানের কাজ দেখে আপনি গর্ব অনুভব করবেন। চাকরিজীবীদের কর্মস্থলে শত্রুতা বাড়বে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন। শিল্পীদের সুনাম বাড়বে। কানের সমস্যায় কষ্ট পেতে পারেন। ধর্মীয় বিষয়ে আগ্রহ বাড়বে এবং গুরুর সন্ধান পেতে পারেন।

মকর রাশি

মায়ের শারীরিক অসুস্থতা মকর রাশির জাতকদের উৎকণ্ঠা বাড়াবে। রাজনৈতিক ব্যক্তিরা তর্ক-বিবাদ এড়িয়ে চলুন। প্রশাসনিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পদোন্নতির যোগ রয়েছে। খারাপ খাবার খেয়ে পেটের সমস্যায় কষ্ট পেতে পারেন। ভাই-বোনের সঙ্গে সম্পর্ক তিক্ত হতে পারে।

কুম্ভ রাশি

উঁচুস্থান থেকে পড়ে গিয়ে হাড়ে আঘাত পেতে পারেন। ভালোবাসার সম্পর্কে বিচ্ছেদ আসতে পারে। কর্মক্ষেত্রে হতাশা বাড়বে। চর্মরোগ ও স্নায়ুর সমস্যায় কষ্ট পেতে পারেন। মাছের ব্যবসা আজ লাভজনক হবে। ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা বহুজাতিক সংস্থায় চাকরি পেতে পারেন।

মীন রাশি

ছাত্রছাত্রীদের পড়াশোনার ফল ভালো হবে। অংশীদারি ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। মধ্যবয়সি মহিলাদের ছুৎমার্গ বাড়বে। অপ্রয়োজনীয় ক্ষেত্রে অর্থব্যয় হতে পারে। তীর্থ যাত্রার যোগ রয়েছে। শরীর-স্বাস্থ্যের অবনতি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

রূপালী বাংলাদেশ

Link copied!