× UCB Sticker Card
রবিবার, ২১ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৪, ০৩:৪৬ এএম

ঢাকার চকবাজারে জমজমাট ছিল ইফতার কেনাকাটা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৪, ০৩:৪৬ এএম

ঢাকার চকবাজারে জমজমাট ছিল ইফতার কেনাকাটা

রাজধানীর চকবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রথম রোজায় জমজমাট ছিল ইফতার বাজার। বিশেষ করে পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতার কেনাকাটায় সরব ছিলেন ক্রেতারা। মানুষের উপচে পড়া ভিড় ঠেলেও স্বজনদের জন্য ইফতার নিয়ে যান অনেকে। কাবাব, শরবত, বিভিন্ন ধরনের মাংসের আইটেম বিক্রি হয়েছে বেশি।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুর থেকেই বাহারী পদের পসরা সাজিয়ে বসেন দোকানীরা। শাহী ও রেশমী জিলাপি, বড়ো বাপের পোলায় খায় অথবা টিক্কা, রেশমী অথবা বটি কাবাব সব কিছুরই দেখা মিলে চকবাজারে। সেই সাথে ছিল খাসির লেগ রোস্ট, আস্ত হাস, মুরগী অথবা কোয়েলের রোস্ট। কাটলেট, কিমা পরোটা আর নানা ধরনের শরবতেরও দেখা মিলে। যদিও এসবের দাম নিয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন ক্রেতা ও দোকানদাররা।

এদিকে, কিছুটা বিপরীত চিত্র দেখা গেছে রাজধানীর বেইলি রোড এলাকায়। সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আগের মতো জমজমাট হয়নি সেখানকার ইফতারের বাজার। কেবল কয়েকটি দোকান ইফতারের আয়োজন শুরু করেছে।

হোটেল-রেস্তোরাঁয় সরকারি সংস্থাগুলোর অভিযান কার্যক্রম কিছুটা শিথিল হলে বেইলি রোডের ইফতার বাজার আবারও ক্রেতাদের পদচারণায় মুখর হবে বলে আশা করছেন বিক্রেতারা।

Link copied!