× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৬:৫৪ এএম

রোববার কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৬:৫৪ এএম

গ্রাফিক্স : রূপালী বাংলাদেশ

গ্রাফিক্স : রূপালী বাংলাদেশ

প্রতিটি ভোর আমাদের সামনে নিয়ে আসে একটি শূন্য পৃষ্ঠা। এই পৃষ্ঠায় কী লেখা হবে তা হয়তো আমাদের সিদ্ধান্ত, পরিশ্রম ও আশার ওপর নির্ভর করে। 

তবে অনেক সময় কিছু অদৃশ্য শক্তি, কিছু জ্যোতির্বৈজ্ঞানিক প্রভাব, আমাদের জীবনের গতিপথকে নীরবে প্রভাবিত করে। সেই শক্তিকে ধরতেই আমরা ফিরে যাই রাশিচক্রের অভিমুখে।

জ্যোতিষশাস্ত্রের এই গুরুত্বপূর্ণ শাখাটি আমাদের জানাতে পারে আজকের দিনটি কেমন কাটতে পারে, কোন কাজগুলো শুভ, কোন পথে সাময়িক বিরতি নেওয়াই ভালো। অনেকেই আছেন, যারা দিনের শুরুতেই রাশিচক্র অনুযায়ী ভাগ্যের গতিপথ বুঝে নিতে চান।

কারণ, রাশিফল আমাদের জানিয়ে দিতে পারে সামগ্রিকভাবে দিনের সম্ভাব্য চিত্র সতর্কতা, সাফল্য, সুযোগ আর চ্যালেঞ্জ। আজ রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনে ১২ রাশির জন্য কী বার্তা রয়েছে, তা সংক্ষেপে তুলে ধরা হলো-


মেষ রাশি

কোনও নতুন বিষয় নিয়ে পড়াশোনা শুরু করার যোগ রয়েছে। আপনার অভিজ্ঞতা আজ অন্যের ভীষণ কাজে আসবে। ব্যবসায় কোনও বড় পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। মনের মধ্যে অস্থিরতা কাজ করবে। বাবাকে নিয়ে দরকারি কোনও জায়গায় যেতে হতে পারে। এই সময় পারিবারিক কোনও দায়িত্ব বাড়তে পারে, যা আপনাকে একটু চাপে ফেলতে পারে।

বৃষ রাশি

স্ত্রীর সঙ্গে কোনও সুন্দর মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন। যা আপনাকে খুবই আনন্দ দেবে। গুরুজনদের সঙ্গে ভাল ব্যবহার করুন এবং তাঁদের কথা মেনে নেওয়ার চেষ্টা করুন। ঋণ শোধ করার জন্য সময়টা অনুকূল থাকবে। খেলাধুলার সঙ্গে যুক্তদের বেশ সতর্ক থাকতে হবে। সুন্দর উপহার পেয়ে আজ মন ভাল হয়ে যাবে। মনের মতো খাবার খাওয়ার সুযোগ পাবেন।

মিথুন রাশি

আজ বাড়ির কেউ আপনাকে এমন কোনও কথা বলবে, যা আপনকে খুবই কষ্ট দেবে। আবেগি হয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। রাস্তায় খুব সতর্ক থাকতে হবে। অফিসে বসের সম্মান রাখতে কাজ বেশি করতে হবে। লেখাপড়ায় মনোযোগ বাড়াতে হবে। ভ্রমণে ব্যয় বেশি হয়ে যাবে। আজ বিয়ের যোগাযোগ হতে পারে। প্রতিবেশীরা আপনাকে খুব সাহায্য করবেন।

কর্কট রাশি

কর্মের চাপ খুব বেশি থাকবে। যার ফলে পরিবারের জন্য সময় বের করা বেশ কঠিন হবে। চাষবাষের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টা খুব ভাল। ঠান্ডা জনিত রোগে ভোগান্তি হতে পারে। অর্থনৈতিক অবস্থার অবনতি দেখা যেতে পারে। মায়ের কথায় বিশেষ গুরুত্ব দিন। সন্তানদের নিয়ে চিন্তা বাড়লেও, খুব বেশি সমস্যা তাঁদের নিয়ে হবে না। শাকসব্জি খাওয়া প্রয়োজন।

সিংহ রাশি

ব্যবসার গোপনীয়তার উপর জোর দেওয়া হবে। অংশীদারি সদস্যরা সহায়ক হবেন। কথাবার্তা এবং আচরণের জন্য আপনি কোনও কাজে সমাজে সুনাম পাবেন। শেয়ার বাজারে বিনিয়োগ করতে হলে সঠিক সুযোগের জন্য অপেক্ষা করুন। আপনার চিন্তাভাবনা স্বাধীনভাবে থাকার জন্য বাড়িতে বিবাদ হতে পারে। এতে সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়বে। হরিয়ে যাওয়া তথ্য আজ পাওয়া সম্ভব হবে


কন্যা রাশি

শিল্পীরা বিভিন্ন দিক থেকে ভাল কাজের সুযোগ পাবেন। সকালের দিকে আপনি সন্তানের ব্যপারে আনন্দ উপভোগ করবেন। ব্যবসায় ব্যবস্থাপনার উপর জোর দেবেন। ধর্মের প্রতি আগ্রহী হবেন। শেয়ার ধীরে ধীরে উন্নত হবে। খেলার বিষয়গুলি গতি পাবে। আজ একটি উপহার পাওয়ার সম্ভাবনা থাকবে। বিভিন্ন প্রকল্পে অর্থ বিনিয়োগ করার আগে চিন্তা করুন।


তুলা রাশি

বাকি কাজগুলোকে আজ পূরণ করে নিন। পরিস্থিতি বাড়ির একটু খারাপ হওয়ার আগে ঠিক করে নেওয়া দরকার। ব্যবসায় কার্যকলাপ বৃদ্ধি পাবে। শেয়ারে লাভ বৃদ্ধি পাবে। প্রেমে আনন্দ পাবেন। অফিসে পরিবেশ অনুকূল থাকবে, তবে সেটা ঠিক রাখতে বসের মনমতো চলতে হতে পারে। ঋণ সংক্রান্ত বিষয়গুলি কার্যকর হবে।


বৃশ্চিক রাশি

বাড়ির সকলের সহযোগিতায় ব্যবসা আরও শক্তিশালী হবে। নিজের সঠিক মনোভাব বজায় রাখতে একটু অপারক হবেন। খেলায় শিক্ষাগত বিষয়গুলির উপর জোর দিন। ব্যবসায় ভাল লাভ করবেন। শেয়ারে বিনিয়োগের স্থানে  মনোনিবেশ করুন। অফিসে যোগ্য সম্মান পাবেন না। আজ বাড়িতে স্বাচ্ছন্দ্য বজায় রাখুন।


ধনু রাশি

সকালের দিকে নতুন কাজগুলো আরম্ভ করার জন্য প্রস্তুত থাকুন। কিছু দায়িত্বের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। পেট নিয়ে আজ কোনও সমস্যা হতে পারে। ব্যবসায় ব্যবস্থাপনার ভাল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেয়ার ব্যবসায়ীরা ভাল মুনাফা লাভ করবেন। কোনও নতুন ব্যবসা চালু করার জন্য আজকের দিনটি বেছে নিতে পারেন। স্কুলের পরীক্ষায় অংশ নেওয়া ছাত্ররা ইতিবাচক ফলাফল পেতে পারেন।

মকর রাশি

ভাই-বোনের কাছ থেকে ভাল সাহায্য পেতে পারেন। তাঁদের সঙ্গে ব্যবহার খারাপ করতে যাবেন না। মা-বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন। আজ সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে, কিছু ভুল হওয়ার আশঙ্কা রয়েছে। সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে। আধ্যাত্মিক আলোচনায় আনন্দ লাভ। ভ্রমণে অযথা হয়রানির যোগ রয়েছে। কাউকে সুপরামর্শ দিতে গেলে অপমানিত হতে পারেন।

কুম্ভ রাশি

বৈদ্যুতিক জিনিসপত্র থেকে একটু সাবধান থাকুন। খুব বুঝে না চললে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে। চারিদিকে চোখকান খোলা রেখে চলতে হবে। হঠাৎ কোনও আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন। কাউকে বেশি উদারতা দেখাতে না যাওয়াই ভাল হবে। বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয় হবে। রক্তপাত থেকে সাবধান থাকুন। সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন। কারও কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন।


মীন রাশি

সংসারে কোনও ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে। অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন। কোনও অসৎ লোকের জন্য আপনার বদনাম হতে পারে। শত্রুরা আপনাকে অপদস্থ করতে পারে। সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি। কারও সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে। দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে। সেবামূলক কাজে আনন্দ লাভ। লটারি থেকে কিছু আয় হতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!