× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০৭:০৪ এএম

বৃহস্পতিবার কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০৭:০৪ এএম

রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

প্রতিটি ভোর আমাদের সামনে নিয়ে আসে একটি শূন্য পৃষ্ঠা। এই পৃষ্ঠায় কী লেখা হবে, তা হয়তো আমাদের সিদ্ধান্ত, পরিশ্রম ও আশার ওপর নির্ভর করে।

তবে অনেক সময় কিছু অদৃশ্য শক্তি, কিছু জ্যোতির্বৈজ্ঞানিক প্রভাব, আমাদের জীবনের গতিপথকে নীরবে প্রভাবিত করে। সেই শক্তিকে ধরতেই আমরা ফিরে যাই রাশিচক্রের অভিমুখে।

জ্যোতিষশাস্ত্রের এই গুরুত্বপূর্ণ শাখাটি আমাদের জানাতে পারে আজকের দিনটি কেমন কাটতে পারে, কোন কাজগুলো শুভ, কোন পথে সাময়িক বিরতি নেওয়াই ভালো। অনেকেই আছেন, যারা দিনের শুরুতেই রাশিচক্র অনুযায়ী ভাগ্যের গতিপথ বুঝে নিতে চান।

কারণ, রাশিফল আমাদের জানিয়ে দিতে পারে সামগ্রিকভাবে দিনের সম্ভাব্য চিত্র সতর্কতা, সাফল্য, সুযোগ আর চ্যালেঞ্জ। আজ বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনে ১২ রাশির জন্য কী বার্তা রয়েছে, তা সংক্ষেপে তুলে ধরা হল—


মেষ রাশি

ব্যবসায় উন্নতির যোগ। চুরির বিষয়ে সতর্ক থাকুন। কর্মচারীদের কাজের সময় ভাগ করে দিন। শিল্পীরা কঠোর পরিশ্রম করে নিজেদের জায়গা করে নেবেন। অফিসে অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলুন কারণ একটু অশান্তির যোগ আছে। স্ত্রীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন হবেন পেটের কোনও সমস্যা হওয়ার আশঙ্কা।

বৃষ রাশি

সকালের দিকে একটু সন্তানের উপর নজর দিন। পড়াশুনোর চেষ্টা দারুণ হবে। শরীর ভাল থাকবে। শেয়ারে বিনিয়োগ করতে হলে অভিজ্ঞদের কথা শুনবেন। ব্যবসায় প্রচারের উপর জোর দেওয়া হবে। প্রেমে সতর্কতার সঙ্গে এগিয়ে যান। অফিসে নিজের স্থান বজায় রাখুন। কাউকে ধার দিতে হলে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন।

মিথুন রাশি

কর্মক্ষেত্রে সবাই আপনার ব্যবহারের দ্বারা প্রভাবিত হবে। শিল্পীদের কঠোর পরিশ্রম করতে হবে। প্রেমে ভাল প্রস্তাব পাবেন। ব্যবসায় আয়-ব্যয়ের সমতা বজায় রাখুন। ব্যবসা ভাল যাবে তবে ক্রেতার সঙ্গে ব্যবহার একটু ভাল রাখার চেষ্টা করুন। বাবা-মায়ের কথা শুনে চলুন। বাড়িতে চুরি হওয়া থেকে সাবধান থাকুন। সামর্থ্য অনুযায়ী ব্যবসায় বিনিয়োগ করতে পারেন।

কর্কট রাশি

বন্ধুরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। প্রতিবেশীর কাছে সম্মান বজায় রাখতে সাহায্য করুন। চায়ের ঠেকে অযথা তর্কে জড়াবেন না। প্রেমের সম্পর্কে বিশ্বাস বাড়ান। প্রতিযোগিতামূলক বিষয়ে তাড়াহুড়ো করবেন না। অসুস্থ মায়ের মনোবল বাড়ানোর চেষ্টা করুন। তথ্যের আদান-প্রদান সংস্থায় যাঁরা কাজ করেন, তাঁদের চাপ থাকবে।

সিংহ রাশি

ব্যবসায় সময়ের সদ্ব্যবহার করুন। পড়াশোনার ধারাবাহিকতা বৃদ্ধি পাবে। বেশি অর্থনৈতিক লাভের জন্য কোনও কাজ হাতছাড়া হতে পারে। কোনও নতুন আয়ের উৎস তৈরি হবে। শিল্পীর কাজ আরও ভাল হবে। গাড়ি চালাবার সময় নিয়ম মেনে চলুন। নেশায় আসক্তি বাড়বে। দুপুরের পরে ব্যবসা ভাল যাবে।

কন্যা রাশি

ব্যবসা আগের থেকে বেশি সম্প্রসারণের সুযোগ বৃদ্ধি পাবে। শেয়ারে লাভের সুযোগ থাকবে, কিন্তু বুঝেশুনে সিদ্ধান্ত নিন। স্ত্রী আপনার সঙ্গে তাল মিলিয়ে চলবেন। বিভিন্ন ব্যবসার পরিকল্পনায় এগিয়ে যাবেন। ধর্ম আলোচনায় শান্তি পাবেন। লক্ষ্য অর্জন করবেন। অর্থভাগ্য ভাল থাকার কথা।

তুলা রাশি

সমাজে সম্মান বজায় রাখার চেষ্টা করুন। ব্যবসায় লেনদেনের স্বচ্ছতা বজায় থাকার সম্ভাবনা। পড়াশোনায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবেন। ব্যবসায় অর্থনৈতিক দিক বৃদ্ধি পাবে। অংশীদারি ব্যবসায় যুক্ত থাকতে পারেন। আপনার প্রতি ব্যবসায়ীদের আস্থা থাকবে। বিভিন্ন প্রচেষ্টার বিষয়গুলি সম্পন্ন হবে। বাড়ির সূত্রে অর্থলাভ।

বৃশ্চিক রাশি

কোনও কাজে বন্ধুদের সমর্থন বৃদ্ধি পাবে। আত্মীয়দের উপর ভরসা করলে বিপদে পড়তে পারেন। ব্যবসার প্রতি মনোযোগ থাকবে। আদালতের কোনও কেসের বিষয়গুলি পক্ষে থাকবে। বিনোদনের জন্য খরচ বাড়তে পারে। সন্তানের বিষয়ে আনন্দদায়ক সংবাদ পাবেন। প্রেমের ক্ষেত্র শুভ বলা যেতে পারে।

ধনু রাশি

ব্যবসায় সম্পর্ক উন্নত হবে। কোনও নামী ব্যক্তির সঙ্গে সাক্ষাতের সুযোগ থাকবে। কর্মচারীর কাজে গতি থাকবে। শিল্পীদের প্রতিভার উন্নতি হবে। সন্তানের প্রতি মনোযোগ দেবেন। আগের থেকে স্বাস্থ্যের উন্নতি হবে। বিভিন্ন কর্ম পরিকল্পনা শান্ত মাথায় করবেন। খেলায় সাফল্যের প্রচেষ্টা করা হবে। ব্যক্তিগত কাজ না করাই ভাল হবে।

মকর রাশি

সকাল থেকে ব্যবসায় খুব ভাল লাভ হবে। ব্যবসাদারের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। কর্মের প্রচেষ্টা আরও ভাল হবে। বিভিন্ন কাজের ক্ষেত্রে ভাল ফল পাবেন। দাম্পত্যজীবনে একটু অশান্তি থাকার আশঙ্কা। ব্যবসায় বড় লক্ষ্য তৈরি করতে পারেন। সন্ধ্যার পরে ব্যবসা বৃদ্ধি পাবে। জমি ও বাড়ি কেনার বিষয়ে আলোচনা করতে পারেন।

কুম্ভ রাশি

সকালের দিকে চাকরিতে ভাল কাজের জন্য আনন্দ পাবেন। প্রেমের বিষয়ে আগ্রহ বাড়বে। ব্যবসা বাড়ানোর চেষ্টা থাকবে তবে আর্থিক অবস্থা একটু দেখে নেবেন। বাড়িতে ভারসাম্য বজায় থাকবে। শেয়ারে একটু ধৈর্য ধরে কাজ করবেন। ব্যবসায় সততা বজায় রাখলে উন্নতি হবে। প্রেমের সম্পর্কে একটু বিবাদ হওয়ার আশঙ্কা।

মীন রাশি

বিপদে বন্ধুরা সহযোগিতা করবে। স্ত্রীরও সাহায্য পাবেন। আবেগের বিষয়গুলো থেকে একটু দূরে থাকুন। বসের সঙ্গে কথা বলার সময় তাড়াহুড়ো করবেন না, কোনও ভুলের জন্য মাসুল দিতে হতে পারে। খুব শান্ত মাথায় কাজ করবেন। আত্মীয়দের সহযোগিতা চাইলে অপমানিত হওয়ার আশঙ্কা। প্রেমের সম্পর্ক মজবুত হবে। ব্যবসায় বিচক্ষণতার সঙ্গে এগিয়ে যাবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!