প্রতিটি ভোর আমাদের সামনে নিয়ে আসে একটি শূন্য পৃষ্ঠা। এই পৃষ্ঠায় কী লেখা হবে, তা হয়তো আমাদের সিদ্ধান্ত, পরিশ্রম ও আশার ওপর নির্ভর করে।
অনেক সময় কিছু অদৃশ্য শক্তি, কিছু জ্যোতির্বৈজ্ঞানিক প্রভাব আমাদের জীবনের গতিপথকে নীরবে প্রভাবিত করে। সেই শক্তিকে ধরতেই আমরা ফিরে যাই রাশিচক্রের অভিমুখে।
জ্যোতিষশাস্ত্রের এই গুরুত্বপূর্ণ শাখাটি আমাদের জানাতে পারে আজকের দিনটি কেমন কাটতে পারে, কোন কাজগুলো শুভ, কোন পথে সাময়িক বিরতি নেওয়াই ভালো। অনেকেই আছেন, যারা দিনের শুরুতেই রাশিচক্র অনুযায়ী ভাগ্যের গতিপথ বুঝে নিতে চান।
কারণ, রাশিফল আমাদের জানিয়ে দিতে পারে সামগ্রিকভাবে দিনের সম্ভাব্য চিত্র সতর্কতা, সাফল্য, সুযোগ আর চ্যালেঞ্জ।
আজ বুধবার, ২১ জানুয়ারি ২০২৬। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনে ১২ রাশির জন্য কী বার্তা রয়েছে, তা সংক্ষেপে তুলে ধরা হলো—
মেষ রাশি
বৈদ্যুতিক সামগ্রীর যান্ত্রিক ত্রুটির কারণে আজ মেষ রাশির জাতকদের অতিরিক্ত খরচ হবে। তীর্থক্ষেত্রে ভ্রমণ হতে পারে। দাম্পত্যে মতভেদ মিটে গিয়ে সম্পর্ক সুখের হবে। ব্যবসায় নতুন কোনো প্রকল্প শুরু করতে পারেন। উচ্চশিক্ষার নতুন পথ পেতে পারেন। আর্থিক ঝুঁকির কাজ এড়িয়ে চলুন।
বৃষ রাশি
আজ লটারি বা শেয়ার মার্কেট থেকে অর্থ লাভ হতে পারে। বিয়ের সম্বন্ধ আসতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে চাপ আসতে পারে। সরকারি প্রকল্প থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। পুরোনো সম্পত্তিগত সমস্যা মিটতে পারে। ভাই-বোনের মধ্যে মদভেদ মিটে যাবে।
মিথুন রাশি
হঠকারিতায় সিদ্ধান্ত নিলে আর্থিক সমস্যায় পড়তে পারেন। বাক সংযম না রাখলে ঝামেলায় জড়াতে পারেন। সঞ্চয় বাড়তে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্যে উন্নতির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ আছে। সঠিক মানুষের সঙ্গে বন্ধুত্ব স্থাপন হবে।
কর্কট রাশি
আজ আগের নেওয়া ঋণ মিটিয়ে ফেলতে পারেন কর্কট রাশির জাতকরা। ডুবতে থাকা ব্যবসা থেকে বেরিয়ে আসতে পারবেন। অবিবাহিতদের বিয়ের সম্বন্ধ স্থির হতে পারে। রাজনীতিবিদদের সুনাম বাড়বে এবং সাফল্য আসবে। উচ্চশিক্ষায় বাধার মুখে পড়তে পারেন। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পন্ন করতে পারবেন।
সিংহ রাশি
আজ গুরুজনের সঙ্গে মতবিরোধ হতে পারে সিংহ রাশির জাতকদের। প্রিয়জনের কারণে দুশ্চিন্তা বাড়তে পারে। আত্মীয়দের প্ররোচনায় সমস্যা সৃষ্টি হবে। হাড়ের সমস্যায় কষ্ট পেতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়ে নেওয়া সিদ্ধান্ত ভুল হতে পারে।
কন্যা রাশি
পেশা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। উচ্চ রক্তচাপের সমস্যা বাড়তে পারে। কাছের বন্ধুর থেকে উপকার পেতে পারেন। দাম্পত্যে মতপার্থক্য বাড়বে। আজ প্রেমের সম্পর্কে জড়াতে পারেন কন্যা রাশির জাতকরা। ন্যায্য প্রাপ্য পেতে আজ দেরি হবে।
তুলা রাশি
আজ পুরোনো অসুখ বাড়ার সম্ভাবনা রয়েছে। হাড় ও চামড়ার রোগের প্রকোপ বাড়তে পারে। সন্তানের উন্নতিতে আপনি গর্ববোধ করবেন। জমি-বাড়ি সংক্রান্ত শরিকি সমস্যা বাড়বে। কাজের সূত্রে ভ্রমণ হতে পারে। ব্যবসায় প্রতারণার শিকার হতে পারেন।
বৃশ্চিক রাশি
গলার সমস্যায় কষ্ট পেতে পারেন বৃশ্চিক রাশির জাতকরা। কেনা-বেচার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন প্রয়োজন। বিলাসিতার কারণে অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। জলবাহিত রোগে ভোগান্তির আশঙ্কা রয়েছে। গুরুজনের সঙ্গে মতবিরোধ বাড়বে। প্রেমের সম্পর্ক তিক্ত হতে পারে।
ধনু রাশি
অহেতুক কারণে আজ চিন্তা বাড়বে। ব্যবসা আজ লাভজনক হবে। ঝুঁকিবহুল কাজ আজ এড়িয়ে চলুন। আইনি সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। নতুন লগ্নি করলে লাভবান হবেন। কর্মক্ষেত্রে শত্রুতার কারণে ক্ষতির আশঙ্কা রয়েছে। চোখের সমস্যায় কষ্ট পেতে পারেন।
মকর রাশি
প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আজ সফল হতে পারেন। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। গুরুজনদের সঙ্গে মতপার্থক্য হওয়ার সম্ভাবনা রয়েছে। আয়ের তুলনায় ব্যয় বাড়তে পারে। ব্যবসায় লাভ ও সুনাম বাড়বে। স্বামী-স্ত্রীর মধ্যে মতভেদ সৃষ্টি হবে। নতুন চাকরি পেতে পারেন।
কুম্ভ রাশি
আজ সঠিক সিদ্ধান্ত নিতে দেরি হবে কুম্ভ রাশির জাতকদের। উচ্চশিক্ষায় সাফল্য আসবে। দাম্পত্যে সমস্যা বাড়তে পারে। নতুন ব্যবসা শুরু করার সম্ভাবনা রয়েছে। বিয়ের কথাবার্তায় কিছু বাধা আসতে পারে। বকেয়া ঋণ আজ পরিশোধ করতে পারবেন।
মীন রাশি
আজ আপনার সহনশীলতার কারণে দাম্পত্যে অশান্তি মিটতে পারে। কর্মপ্রার্থীরা নতুন চাকরি পেতে পারেন। শিক্ষাক্ষেত্রে কোনো প্রবীণ ব্যক্তির প্রেরণায় সাফল্য আসবে। চাকরিতে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আইনি জটিলতা এড়িয়ে যাওয়াই ভালো।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন