প্রতিটি ভোর আমাদের সামনে নিয়ে আসে একটি শূন্য পৃষ্ঠা। এই পৃষ্ঠায় কী লেখা হবে, তা হয়তো আমাদের সিদ্ধান্ত, পরিশ্রম ও আশার ওপর নির্ভর করে।
অনেক সময় কিছু অদৃশ্য শক্তি, কিছু জ্যোতির্বৈজ্ঞানিক প্রভাব আমাদের জীবনের গতিপথকে নীরবে প্রভাবিত করে। সেই শক্তিকে ধরতেই আমরা ফিরে যাই রাশিচক্রের অভিমুখে।
জ্যোতিষশাস্ত্রের এই গুরুত্বপূর্ণ শাখাটি আমাদের জানাতে পারে আজকের দিনটি কেমন কাটতে পারে, কোন কাজগুলো শুভ, কোন পথে সাময়িক বিরতি নেওয়াই ভালো। অনেকেই আছেন, যারা দিনের শুরুতেই রাশিচক্র অনুযায়ী ভাগ্যের গতিপথ বুঝে নিতে চান।
কারণ, রাশিফল আমাদের জানিয়ে দিতে পারে সামগ্রিকভাবে দিনের সম্ভাব্য চিত্র সতর্কতা, সাফল্য, সুযোগ আর চ্যালেঞ্জ।
আজ শুক্রবার, ০১ মে ২০২৬। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনে ১২ রাশির জন্য কী বার্তা রয়েছে, তা সংক্ষেপে তুলে ধরা হল—
মেষ রাশি
সঠিক পরিকল্পনার অভাবে খরচ বাড়বে। কর্মসূত্রে ভ্রমণ করলেও তাতে বিশেষ লাভ হবে না। ব্যবসায় নতুন পার্টনার পেতে পারেন। অনিশ্চিত বিনিয়োগ আজ না করাই ভালো। বন্ধুর সঙ্গে সম্পর্ক তিক্ত হতে পারে। উচ্চ রক্তচাপ বা রক্তপাতের সম্ভাবনা থাকছে।
বৃষ রাশি
আজ শৌখিন দ্রব্যের ব্যবসায় লাভজনক হবে। রাজনৈতিক গুরুদায়িত্ব পেতে পারেন। কোনও বহুজাতিক বিদেশি কোম্পানি থেকে কর্মপ্রাপ্তির আশা থাকছে। অনিশ্চিত বিনিয়োগ থেকে অর্থপ্রাপ্তির ইঙ্গিত রয়েছে। অর্থনৈতিকভাবে আপনি খরচ কমিয়ে সঞ্চয়ের দিকে মনোযোগ দিতে চাইবেন। তবে কিছু গোপন বা অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে। আয় স্থিতিশীল থাকবে এবং নিজের জন্য কিছু ভালো জিনিস কেনার ইচ্ছা বাড়বে—যেমন পোশাক, সৌন্দর্য বা আরামদায়ক কিছু।
মিথুন রাশি
আজ নতুন কিছু শেখার সুযোগ পেতে পারেন মিথুন রাশির জাতকরা। পারিবারিক বিষয়ে কোনও সুখবর পেতে পারেন। ঋণ সংক্রান্ত ঝামেলা এড়িয়ে চলুন। নতুন প্রেমের সম্পর্কে জড়ানোর ইঙ্গিত রয়েছে। দীর্ঘদিনের ন্যায্য প্রাপ্তি আজ হতে পারে। বাসস্থান সংস্কার কিংবা বাসা পরিবর্তনের জন্য সপ্তাহটি শুভ।
কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের জীবনে অকারণে ঝামেলা সৃষ্টি হতে পারে। যৌথ ও অংশীদারি ব্যবসায় আজ সমস্যা থাকবে। বাড়ির বয়স্কদের চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়তে পারে। প্রাথমিক শিক্ষায় সুফল পাবন। পুরোনো ক্রনিক রোগের সমস্যায় কষ্ট পেতে পারেন। অর্থনৈতিকভাবে উন্নতির সুযোগ থাকলেও তা পরিশ্রমের ওপর নির্ভর করবে। পারিবারিক জীবনে কিছু অর্জন কিংবা সুখবর আপনাকে স্বস্তি দেবে।
সিংহ রাশি
আজ কোনও প্রভাবশালী ব্যক্তির সাহায্য পেতে পারেন। ঋণ সংক্রান্ত ঝামেলা এড়িয়ে চলুন। জীবনসঙ্গীর সঙ্গে সুখের সময় উপভোগ করবেন। নতুন ব্যবসা শুরু করতে পারেন। দাম্পত্য জীবন কিংবা সম্পর্কের কিছু জটিলতা আপনার ক্যারিয়ারকে ক্ষতিগ্রস্ত করতে পারে। কর্মক্ষেত্রে বস, কলিগ কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন, অন্যথায় কর্মজীবনে চাপ বাড়তে পারে।
কন্যা রাশি
ভুল সিদ্ধান্তের জেরে আজ আফসোস করতে পারেন কন্যা রাশির জাতকরা। সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অযোগ্য ব্যক্তিকে অর্থ ধার দিলে সমস্যায় পড়তে পারেন। ঠান্ডা লাগার সমস্যা বাড়তে পারে। প্রতিযোগিতামূলক পরিস্থিতি এড়িয়ে চলুন। হঠাৎ বড় লাভের সম্ভাবনা কম, কিন্তু ধীরে ধীরে উন্নতির পথ তৈরি হবে। বিনোয়োগ থেকে আর্থিকভাবে লাভবান হতে আপনাকে আরও কিছু সময় অপেক্ষা করতে হতে পারে
তুলা রাশি
আজ তুলা রাশির জাতকদের পারিবারিক ক্ষেত্রে দায়িত্ব বাড়বে। অংশীদারি ব্যবসা লাভজনক হতে পারে। জনসেবামূলক কাজে আজ অর্থ ব্যয় হওয়ার যোগ রয়েছে। ফাটকায় অর্থ প্রাপ্তি হতে পারে। অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আজ বাড়বে। বিদেশভ্রমণের জন্য সপ্তাহটি অনুকূল। পরিবারের সদস্যদের স্বাস্থ্য সমস্যা নিয়ে সচেতন থাকুন।
বৃশ্চিক রাশি
জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে সচেতনতা প্রয়োজন। গুরুজনের সঙ্গে মতভেদ হতে পারে বৃশ্চিক রাশির জাতকদের। সম্পর্কের ক্ষেত্রে তিক্ততা বাড়তে পারে। ঋণ সংক্রান্ত ঝুঁকি এড়িয়ে চলুন। অবিবাহিতদের বিয়ের কথা এগোতে পারে। দুর্ঘটনার কারণে রক্তপাতের আশঙ্কা থাকছে।
ধনু রাশি
আজ আমদানি রপ্তানির ব্যবসা লাভজনক হবে। নতুন প্রেমের সম্পর্কে জড়াতে পারেন ধনু রাশির জাতকরা। খরচের মাত্রা বাড়বে অনেকটাই। সঠিক চিকিৎসায় রোগ মুক্তি হবে। নতুন গৃহ নির্মাণ বা কেনার সুযোগ আসতে পারে। জ্ঞাতিশত্রুতা বাড়বে।
মকর রাশি
আজ ভ্রমণে গিয়ে বিপদ হতে পারে মকর রাশির জাতকদের। রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের শত্রুসংখ্যা বাড়তে পারে। ব্যবসায়ীদের ব্যয় বৃদ্ধি হবে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে জড়ানোর আশঙ্কা রয়েছে। সন্তানের স্বাস্থ্যের উন্নতি হতে পারে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে এটি সবচেয়ে সুন্দর সময়গুলোর একটি। যারা সিঙ্গেল, তাদের জন্য নতুন প্রেমের সম্ভাবনা খুব জোরালো-বিশেষ করে এমন কারও সঙ্গে, যার সঙ্গে আপনি স্বাভাবিকভাবে কানেক্ট করতে পারেন।
কুম্ভ রাশি
চুক্তিভিত্তিক কাজে আর্থিক লাভের ইঙ্গিত রয়েছে। বাড়ির বয়স্কদের চিকিৎসা সংক্রান্ত কারণে অর্থব্যয়ের আশঙ্কা রয়েছে। অবিবাহিতদের বিয়ের কথা পাকা হতে পারে। নিকট আত্মীয়ের কারণে শত্রুতা বাড়বে। পায়ে বা হাড়ে আঘাত প্রাপ্তির আশঙ্কা রয়েছে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে আপনি একটু সংবেদনশীল হয়ে উঠতে পারেন। আপনি চাইবেন-কেউ আপনাকে বুঝুক, আপনাকে মানসিকভাবে সাপোর্ট করুক। যারা সম্পর্কে আছেন, তাদের ক্ষেত্রে ঘরোয়া মুহূর্ত, একসঙ্গে সময় কাটানো এবং ছোট ছোট যত্নের মাধ্যমে সম্পর্ক আরও গভীর হবে।
মীন রাশি
সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য আসবে। মীন রাশির জাতকদের ব্যবসা লাভজনক থাকবে। বন্ধুর সঙ্গে মনোমালিন্য মিটে যাবে। অযথা মানসিক উদ্বেগ বাড়বে। জমি-বাড়ি নিয়ে বিবাদ হওয়ার আশঙ্কা রয়েছে। আইনি সমস্যা এড়িয়ে চলুন। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কথোপকথনের গুরুত্ব অনেক বাড়বে। আপনি কারও সঙ্গে কথা বলতে বলতে ধীরেধীরে একটি সুন্দর সংযোগ তৈরি করতে পারেন। যারা সম্পর্কে আছেন, তাদের ক্ষেত্রে একে অপরের সঙ্গে খোলামেলা কথা বলা এবং ছোট ছোট মুহূর্ত শেয়ার করার মাধ্যমে সম্পর্ক আরও মজবুত হবে।

