× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৮:৫২ এএম

বুধবার কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৮:৫২ এএম

ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

প্রতিটি ভোর আমাদের সামনে নিয়ে আসে একটি শূন্য পৃষ্ঠা। এই পৃষ্ঠায় কী লেখা হবে, তা হয়তো আমাদের সিদ্ধান্ত, পরিশ্রম ও আশার ওপর নির্ভর করে।

অনেক সময় কিছু অদৃশ্য শক্তি, কিছু জ্যোতির্বৈজ্ঞানিক প্রভাব আমাদের জীবনের গতিপথকে নীরবে প্রভাবিত করে। সেই শক্তিকে ধরতেই আমরা ফিরে যাই রাশিচক্রের অভিমুখে।

জ্যোতিষশাস্ত্রের এই গুরুত্বপূর্ণ শাখাটি আমাদের জানাতে পারে আজকের দিনটি কেমন কাটতে পারে, কোন কাজগুলো শুভ, কোন পথে সাময়িক বিরতি নেওয়াই ভালো। অনেকেই আছেন, যারা দিনের শুরুতেই রাশিচক্র অনুযায়ী ভাগ্যের গতিপথ বুঝে নিতে চান।

কারণ, রাশিফল আমাদের জানিয়ে দিতে পারে সামগ্রিকভাবে দিনের সম্ভাব্য চিত্র সতর্কতা, সাফল্য, সুযোগ আর চ্যালেঞ্জ।

আজ বুধবার, ০৬ মে ২০২৬। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনে ১২ রাশির জন্য কী বার্তা রয়েছে, তা সংক্ষেপে তুলে ধরা হল—

মেষ রাশি

আধ্যাত্মিকতার প্রতি আজ আগ্রহ বাড়বে মেষ রাশির জাতকদের। ভাই বা বোনের থেকে সাহায্য পেতে পারেন। গাড়ি কেনার যোগ রয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীরা নতুন পথ পেতে পারেন। শত্রুরা ক্ষতির চেষ্টা করলেও বিফল হবে। চাকরিজীদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে।

বৃষ রাশি

বন্ধুদের কারণে আজ বিপদে পড়তে পারেন বৃষ রাশির জাতকরা। চর্মরোগ ও হৃদরোগে ভোগার সম্ভাবনা প্রবল। বিয়ের কথা অনেক দূর এগিয়েও বাধা আসতে পারে। ভাই বা বোনের শরীর খারাপ হতে পারে। অর্থ উপার্জন ও সঞ্চয় ভালোই হবে।

মিথুন রাশি

আজ লোহা ও বৈদ্যুতিন সরঞ্জাম কিনলে সমস্যায় পড়তে পারেন। বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়বে। কর্মস্থানে নানা সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তরল দ্রব্যের ব্যবসা লাভজনক হবে। আয় ঊর্ধগামী হবে। প্রতিবেশীদের কারণে সমস্যায় পড়তে পারেন।

কর্কট রাশি

অর্থনৈতিক অবস্থা নিয়ে আজ চিন্তিত থাকবেন কর্কট রাশির জাতকরা। অম্ল, অজীর্ণ ও গ্যাসের সমস্যায় কষ্ট পেতে পারেন। চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। অংশীদারি ব্যবসায় লোকসান হতে পারে, তাই সতর্ক থাকুন। প্রেম-প্রীতির সম্পর্কে সাফল্য আসবে।

সিংহ রাশি

হাড় ও চর্ম রোগের সমস্যায় ভোগান্তির যোগ রয়েছে সিংহ রাশির জাতকদের। অর্থ সঞ্চয়ে বাধা পেতে পারেন। পড়াশোনায় ছাত্রছাত্রীদের অমনোযোগ বাড়বে। লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকছে। অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন।

কন্যা রাশি

মানসিক অশান্তি আজ বাড়তে পারে কন্যা রাশির জাতকদের। ব্যবসায় অর্থাগমে বাধা আসবে এবং আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। বন্ধুদের থেকে কোনও বিষয়ে সঠিক পরামর্শ পেতে পারেন। দাম্পত্যে মতবিরোধ বাড়তে পারে। চাকরিজীবীদের কর্মস্থান পরিবর্তনের যোগ রয়েছে।

তুলা রাশি

হাঁপানি,বাত, অর্শ ও পুরোনো অসুখে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে। কর্মপ্রার্থীদের নতুন চাকরি পাওয়ার যোগ রয়েছে। যানবাহন থেকে বিপদের সম্ভাবনা থাকছে। সৎ বন্ধুর কারণে উপার্জনের নতুন পথ পেতে পারেন। সন্তানকে নিয়ে উদ্বেগ বাড়তে পারে। ব্যবসায় যথার্থ লাভ নাও হতে পারে।

বৃশ্চিক রাশি

আত্মীয়দের সঙ্গে সদ্ভাব বাড়বে। বন্ধু-বান্ধবের সঙ্গে অকারণে বিতর্ক ও বিবাদ বাড়তে পারে। যানবাহন থেকে আঘাত বা রক্তপাতের আশঙ্কা রয়েছে। সৌখিন ও সুগন্ধি দ্রব্যের ব্যবসা লাভজনক হবে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য মিটে যাবে। সৎ কাজে খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে।

ধনু রাশি

আজ আয় বাড়বে। কর্মস্থলে পরিশ্রম বাড়তে পারে। সঠিক বুদ্ধি প্রয়োগ না করার কারণে আজ প্রতারিত হতে পারেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যবসা লাভজনক হবে। উচ্চশিক্ষায় বাধা আসার সম্ভাবনা রয়েছে। গোপন প্রেমের সম্পর্কে জড়ানোর যোগ রয়েছে।

মকর রাশি

আজ কর্মক্ষেত্রে পরিশ্রম বাড়বে। ধনস্থানে অশুভ গ্রহের অবস্থানের কারণে অর্থাগমে বাধা আসবে। ছোট ভাই-বোনের কারণে ক্ষতি হতে পারে। বন্ধু-বান্ধবের কারণে প্রচুর অর্থব্যয় হতে পারে। বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিয়েতে বাধা আসার সম্ভাবনা রয়েছে।

কুম্ভ রাশি

উচ্চরক্তচাপ বা বায়ুর চাপ জনিত অসুখে কষ্টভোগের আশঙ্কা রয়েছে। মায়ের শরীর খারাপ হতে পারে। অপ্রয়োজনীয় ব্যক্তিকে আজ এড়িয়ে চলাই ভালো। বাড়িতে কোনও শুভ অনুষ্ঠান হতে পারে। কর্মসূত্রে বিদেশযাত্রা হতে পারে। সন্তান জন্মের সুখবর পেতে পারেন।

মীন রাশি

আজ শরীর খুব একটা ভালো থাকবে না। তবে বড় কোনও রোগ-ভোগের আশঙ্কা নেই। আত্মীয়দের থেকে অপবাদ আসার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে উপার্জনে বাধা থাকবে। গোপন শত্রু আপনার হিতাকাঙ্খী সেজে ক্ষতির চেষ্টা করতে পারে। আচমকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। বৃত্তিমূলক পরীক্ষায় সাফল্য পাবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!