× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০৮:১১ এএম

বুধবার কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০৮:১১ এএম

ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

প্রতিটি ভোর আমাদের সামনে নিয়ে আসে একটি শূন্য পৃষ্ঠা। এই পৃষ্ঠায় কী লেখা হবে, তা হয়তো আমাদের সিদ্ধান্ত, পরিশ্রম ও আশার ওপর নির্ভর করে।

অনেক সময় কিছু অদৃশ্য শক্তি, কিছু জ্যোতির্বৈজ্ঞানিক প্রভাব আমাদের জীবনের গতিপথকে নীরবে প্রভাবিত করে। সেই শক্তিকে ধরতেই আমরা ফিরে যাই রাশিচক্রের অভিমুখে।

জ্যোতিষশাস্ত্রের এই গুরুত্বপূর্ণ শাখাটি আমাদের জানাতে পারে আজকের দিনটি কেমন কাটতে পারে, কোন কাজগুলো শুভ, কোন পথে সাময়িক বিরতি নেওয়াই ভালো। অনেকেই আছেন, যারা দিনের শুরুতেই রাশিচক্র অনুযায়ী ভাগ্যের গতিপথ বুঝে নিতে চান।

কারণ, রাশিফল আমাদের জানিয়ে দিতে পারে সামগ্রিকভাবে দিনের সম্ভাব্য চিত্র সতর্কতা, সাফল্য, সুযোগ আর চ্যালেঞ্জ।

আজ বুধবার, ১৩ মে ২০২৬। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনে ১২ রাশির জন্য কী বার্তা রয়েছে, তা সংক্ষেপে তুলে ধরা হল—

মেষ রাশি

দীর্ঘদিন ধরে চলা ঋণের পরিসমাপ্তির সম্ভাবনা থাকছে। অবিবাহিতদের বিয়ের কথাবার্তা এগোতে পারে। জীবনসঙ্গীর থেকে কোনও সুখবর পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে সমস্যার সমাধান হতে পারে। সপরিবারে ভ্রমণ হতে পারে।

বৃষ রাশি

সরকারি ক্ষেত্রে আটকে থাকা কোনও কাজের সমাধা হতে পারে। শারীরিক রোগবৃদ্ধি হওয়ার আশঙ্কা রয়েছে বৃষ রাশির জাতকদের। আর্থিক উন্নতির যোগ রয়েছে। বড়সড় আর্থিক বিনিয়োগ করতেপারেন। ব্যবসা লাভজনক থাকবে।

মিথুন রাশি

অনিশ্চিত ক্ষেত্র থেকে আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে। পারিবারিক শত্রুতায় সমস্যার মুখে পড়তে পারেন। কর্মক্ষেত্রে স্থানান্তর বা কর্ম পরিবর্তনের যোগ রয়েছে। ভ্রমণ যোগ রয়েছে। জীবনসঙ্গীর সমর্থন পাবেন। বিয়ের সম্বন্ধ আসতে পারে। ব্যবসায় মুনাফা বাড়বে এবং নতুন ব্যবসা শুরু করার যোগ রয়েছে।

কর্কট রাশি

কর্কট রাশির জাতকদের স্বাস্থ্যে উন্নতির যোগ রয়েছে। নতুন কোনও পরিকল্পনার রূপায়ন হতে পারে। নতুন কর্মসংস্থানের সুযোগ আসতে পারে। পারিবারিক পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। প্রেমের সম্পর্কে জড়াতে পারেন। অন্যের উপকারের জন্য অর্থ ব্যয় করতে পারেন।

সিংহ রাশি

নতুন কোনও ইচ্ছা পূর্ণ হতে পারে অথবা কোনও অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হতে পারে সিংহ রাশির জাতকদের। কর্ম পরিবর্তনের সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। ব্যবসায় ধারে আর্থিক লেনদেনের বিষয়ে সতর্ক থাকুন। কোনও প্রভাবশালী ব্যক্তির সাহায্য পেতে পারেন।

কন্যা রাশি

কোনও অপরিচিত ব্যক্তির থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। ব্যবসায় আর্থিক ঝুঁকি কমতে পারে। কোনও প্রতিবেশীর কারণে সমস্যায় পড়তে পারেন। কর্মক্ষেত্রে শত্রুদের ষড়যন্ত্রের সম্মুখীন হতে পারেন। চিকিৎসা বিভ্রাটের সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে মনোমালিন্য মিটে যেতে পারে

তুলা রাশি

আজ সব কাজে বাধার মুখে পড়তে পারেন। যানবাহন ও যন্ত্রপাতির যান্ত্রিক গোলযোগে অর্থব্যয় হতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা ও উদ্বেগ বাড়বে। কোনও গুরুত্বপূর্ণ বিষয় সকলের সামনে প্রকাশ না করাই শ্রেয়। বড়সড় আর্থিক বিনিয়োগের থেকে লাভবান হবেন।

বৃশ্চিক রাশি

আজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসতে পারেন। খরচের মাত্রা বাড়তে পারে। শরীর-স্বাস্থ্য নিয়ে বিশেষ সচেতন থাকা দরকার। সম্পর্কের ক্ষেত্রে তিক্ততা বাড়তে পারে। নতুন ব্যবসা শুরু করতে পারেন। বিক্রয়যোগ্য কোনও সম্পত্তি বিক্রির সংযোগ হতে পারে।

ধনু রাশি

নতুন কর্মপ্রাপ্তির সংযোগ হতে পারে। অন্যের প্রতি প্রত্যাশা রাখলে আঘাত পেতে পারেন। নতুন প্রেমের সম্পর্কে জড়ানোর ইঙ্গিত রয়েছে। আর্থিক সমস্যার সমাধান হতে পারে। পুরোনো ঋণ পরিশোধের সম্ভাবনা থাকছে। হঠকারিতায় কোনও আর্থিক সিদ্ধান্ত না নেওয়াই ভালো।

মকর রাশি

বন্ধুর থেকে উপকার পেতে পারেন। উপার্জিত অর্থ সঞ্চয় করতে সমর্থ হবেন। আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ বাড়বে। অলসতার কারণে সমস্যায় পড়তে পারেন। অন্যের কথায় প্ররোচিত হলে সমস্যায় পড়তে পারেন। সম্পত্তি সংক্রান্ত পুরোনো গোলযোগ মিটতে পারে।

কুম্ভ রাশি

আজ জীবনসঙ্গীর স্বাস্থ্যহানির আশঙ্কা রয়েছে। ব্যবসা বিশেষ ভাবে লাভজনক থাকবে। অবিবাহিতদের বিয়ের সম্বন্ধ আসতে পারে। কর্মক্ষেত্র পরিবর্তন হতে পারে। অম্ল ও অজীর্ণতার সমস্যায় কষ্ট পেতে পারেন কুম্ভ রাশির জাতকরা।

মীন রাশি

আজ বড়সড় আর্থিক প্রাপ্তির ইঙ্গিত থাকছে মীন রাশির জাতকদের। উত্তরাধিকার সূত্রে অর্থপ্রাপ্তি হতে পারে। তীর্থ ভ্রমণের ইঙ্গিত থাকছে। কর্মক্ষেত্র পরিবর্তন হতে পারে। নিকট আত্মীয়ের স্বাস্থ্যহানির খবর পেতে পারেন।

রূপালী বাংলাদেশ

Link copied!