× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২২, ২০২৬, ০৬:৪৬ এএম

শুক্রবার কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২২, ২০২৬, ০৬:৪৬ এএম

ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

প্রতিটি ভোর আমাদের সামনে নিয়ে আসে একটি শূন্য পৃষ্ঠা। এই পৃষ্ঠায় কী লেখা হবে, তা হয়তো আমাদের সিদ্ধান্ত, পরিশ্রম ও আশার ওপর নির্ভর করে।

অনেক সময় কিছু অদৃশ্য শক্তি, কিছু জ্যোতির্বৈজ্ঞানিক প্রভাব আমাদের জীবনের গতিপথকে নীরবে প্রভাবিত করে। সেই শক্তিকে ধরতেই আমরা ফিরে যাই রাশিচক্রের অভিমুখে।

জ্যোতিষশাস্ত্রের এই গুরুত্বপূর্ণ শাখাটি আমাদের জানাতে পারে আজকের দিনটি কেমন কাটতে পারে, কোন কাজগুলো শুভ, কোন পথে সাময়িক বিরতি নেওয়াই ভালো। অনেকেই আছেন, যারা দিনের শুরুতেই রাশিচক্র অনুযায়ী ভাগ্যের গতিপথ বুঝে নিতে চান।

কারণ, রাশিফল আমাদের জানিয়ে দিতে পারে সামগ্রিকভাবে দিনের সম্ভাব্য চিত্র সতর্কতা, সাফল্য, সুযোগ আর চ্যালেঞ্জ।

আজ শুক্রবার, ২২ মে ২০২৬। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনে ১২ রাশির জন্য কী বার্তা রয়েছে, তা সংক্ষেপে তুলে ধরা হলো—

মেষ রাশি

আজ সন্তানকে নিয়ে উদ্বেগ বাড়তে পারে। হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি হতে পারে। নতুন কাজের সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে উর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে চাপ আসতে পারে। ছাত্রছাত্রীরা পড়াশোনায় আশানুরূপ ফল পাবে। নতুন গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে।

বৃষ রাশি

ব্যবসায় নতুন সংযোগ স্থাপন হতে পারে। জীবনের কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ নিতে পারেন। সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের বিবাদ মিটতে পারে। কাছের কোনও বন্ধুর দ্বারা প্রতারিত হতে পারেন। গুরুজনের স্বাস্থ্যহানির কারণে অর্থ ব্যয় হতে পারে।

মিথুন রাশি

যৌথ ও অংশীদারি ব্যবসায় লাভ বাড়তে পারে। অসাধু ব্যক্তির দ্বারা প্রতারিত হতে পারেন মিথুন রাশির জাতকরা। দীর্ঘদিনের ঋণের জাল থেকে আজ মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক ব্যক্তিদের এড়িয়ে চলুন। সঞ্চয়ের পরিমাণ বাড়তে পারে।

কর্কট রাশি

ভাই-বোনের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে কর্কট রাশির জাতকদের। বৈদেশিক বাণিজ্য থেকে মুনাফা বাড়বে। অবিবাহিতদের বিয়ের কথা পাকা হতে পারে। রাজনীতিবিদদের সুনাম ও পদমর্যাদা বাড়বে। সাংসারিক গুরুদায়িত্ব আপনার কাঁধে আসতে পারে।

সিংহ রাশি

আজ সিংহ রাশির জাতকরা আত্মীয়দের ঈর্ষার কারণ হতে পারেন। কোনও প্রভাবশালী ব্যক্তির সাহায্য পেতে পারেন। বাড়িতে অতিথি আসার সম্ভাবনা রয়েছে। উচ্চরক্তচাপ জনিত সমস্যায় কষ্ট পেতে পারেন। নতুন চাকরি পাওয়ার সুখবর পেতে পারেন। অহেতুক বাগবিতন্ডা থেকে দূরে থাকুন।

কন্যা রাশি

বিদেশ যাত্রা বা ভ্রমণের ইঙ্গিত রয়েছে। আজ পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিবাদ মিটতে পারে। নতুন গাড়ি কেনার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে অধস্তন কর্মচারীর থেকে উপকার পেতে পারেন। চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে।

তুলা রাশি

আজ আইনি সমস্যার সমাধান পেতে পারেন তুলা রাশির জাতকরা। গুপ্ত শত্রুর কারণে ক্ষতির আশঙ্কা রয়েছে। পারিবারিক বিবাদ আজ বাড়তে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি বা বদলির সম্ভাবনা আছে। আধ্যাত্মিক গুরুর সান্নিধ্য পেতে পারেন।

বৃশ্চিক রাশি

আজ বন্ধুর থেকে উপকার পেতে পারেন। ভ্রমণের সম্ভাবনা রয়েছে। সন্তানের উন্নতির কারণে গর্ব অনুভব করবেন। ঋণ মঞ্জুর হওয়ার সম্ভাবনা রয়েছে। চিকিৎসার কারণে খরচ বাড়বে। গুরুজনের সঙ্গে মতবিরোধের সম্ভাবনা রয়েছে।

ধনু রাশি

আজ ব্যবসায় লাভ বাড়বে ধনু রাশির জাতকদের। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভের ইঙ্গিত রয়েছে। প্রতারকের মিষ্টি ভাষায় প্রভাবিত হলে লোকসান হতে পারে। অবিবাহিতদের বিয়ের যোগাযোগ স্থাপন হতে পারে। দাম্পত্যে মতভেদ কমতে পারে।

মকর রাশি

ব্যবসা বাণিজ্যে কড়া প্রতিযোগিতার মুখে পড়তে পারেন। কাউকে আর্থিক সাহায্য করলে আজ সমস্যায় পড়তে পারেন। উত্তরাধিকার সূত্রে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বড় ভাই বা বোনের থেকে অসহযোগিতা পেতে পারেন। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে। দূরবর্তী স্থানে ভ্রমণ হতে পারে।

কুম্ভ রাশি

আজ আইন জটিলতা বাড়তে পারে। ব্যবসা বাণিজ্যে মুনাফা বাড়বে। ঋণ সংক্রান্ত আবেদন মঞ্জুর হওয়ার সম্ভাবনা রয়েছে। অসংলগ্ন কথাবার্তায় সমস্যা সৃষ্টি হতে পারে। নতুন প্রেমের সম্পর্কে জড়াতে পারেন। সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল।

মীন রাশি

উচ্চশিক্ষায় নতুন পদক্ষেপ করতে পারেন মীন রাশির জাতকরা। পৈতৃকসূত্রে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। ছোট ভাই বা বোনের থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে শুভাকাঙ্ক্ষীর মতামত নেওয়া উচিত হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!