× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০৭:৩১ এএম

শনিবার কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০৭:৩১ এএম

গ্রাফিক্স : রূপালী বাংলাদেশ

গ্রাফিক্স : রূপালী বাংলাদেশ

প্রতিটি ভোর আমাদের সামনে নিয়ে আসে একটি শূন্য পৃষ্ঠা। এই পৃষ্ঠায় কী লেখা হবে তা হয়তো আমাদের সিদ্ধান্ত, পরিশ্রম ও আশার ওপর নির্ভর করে।

তবে অনেক সময় কিছু অদৃশ্য শক্তি, কিছু জ্যোতির্বৈজ্ঞানিক প্রভাব, আমাদের জীবনের গতিপথকে নীরবে প্রভাবিত করে। সেই শক্তিকে ধরতেই আমরা ফিরে যাই রাশিচক্রের অভিমুখে।

জ্যোতিষশাস্ত্রের এই গুরুত্বপূর্ণ শাখাটি আমাদের জানাতে পারে আজকের দিনটি কেমন কাটতে পারে, কোন কাজগুলো শুভ, কোন পথে সাময়িক বিরতি নেওয়াই ভালো। অনেকেই আছেন, যারা দিনের শুরুতেই রাশিচক্র অনুযায়ী ভাগ্যের গতিপথ বুঝে নিতে চান।

কারণ, রাশিফল আমাদের জানিয়ে দিতে পারে সামগ্রিকভাবে দিনের সম্ভাব্য চিত্র সতর্কতা, সাফল্য, সুযোগ আর চ্যালেঞ্জ। আজ শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনে ১২ রাশির জন্য কী বার্তা রয়েছে, তা সংক্ষেপে তুলে ধরা হলো-


মেষ রাশি

মনঃসংযোগের অভাব ঘটবে। খুব বেশি কৌতূহলী মনোভাব দ্রুত ঝেড়ে ফেলে দিন। আমদানি-রফতানি ব্যবসায় বেশ লাভ দেখা যাচ্ছে। সন্তানদের নিয়ে যদি কোনও চিন্তা থাকে, তা হলে তা দূর হয়ে যাবে। মনের মতো কোনও স্থানে ভ্রমণের সুযোগ আসতে পারে। নিজের চেয়ে বেশি অন্যের চিন্তায় ব্যস্ত থাকবেন।

বৃষ রাশি

চঞ্চল মনকে শান্ত করে রাখতে হবে। বেশি চঞ্চলতা কর্মে ক্ষতি ডেকে আনতে পারে। রান্নার কাজের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের সামনে খুব ভাল সময় আসতে চলেছে। বিনোদনের জন্য ব্যবসায় সময় দিতে পারবেন না। বাড়িতে পুজো হওয়ার জন্য মানসিক শান্তি বৃদ্ধি পাবে। কলেজের ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে।

কুম্ভ রাশি

কাজের প্রতি অনীহা আসতে পারে। বেড়াতে যাওয়ার জন্য ভাল দিন। ব্যবসায়িক বিষয় আপনাকে মন দিয়ে দেখতে হবে। চুরি হওয়ার যোগ আছে। মায়ের শরীর খারাপের জন্য দিনের পরিকল্পনা বিঘ্নিত হতে পারে। বিনিয়োগ করে উপলদ্ধি করবেন যে এটা ভালর জন্যই হয়েছে। শেয়ারে খুব একটা লাভদায়ক দিন নয়, কাজেই টাকাকড়ির অবস্থা দেখে নিয়ে বিনিয়োগ করুন।

মকর রাশি

কোনও দুঃস্থ ব্যক্তিকে কিছু দিতে পারায় আনন্দ পাবেন। অল্পবয়সি সহকর্মীদের কোনও পরামর্শ খুব কাজে আসবে। বাড়ির জিনিসপত্র কেনাকাটায় বেশ খরচ বাড়বে। ভ্রমণের পরিকল্পনা বাতিল হতে পারে। লটারি কেটে এক বার ভাগ্য যাচাই করতে পারেন। বাড়ির সম্পত্তি ভাগ নিয়ে অশান্তি হতে পারে। প্রতিবেশীর হিংসার পাত্র হবেন।

ধনু রাশি

কাউকে দেওয়া কথা রাখতে না পারায় মানসিক যন্ত্রণা পাবেন। কারও কাছ থেকে উপহার পেতে পারেন। শরীরচর্চার জন্য আজকের দিনটা বেশ ভাল। স্ত্রীর সঙ্গে সময় কাটাতে চাইবেন, তবে তাতে একটু বাধা আসবে। অতিথিরা আপনাকে এমন প্রস্তাব দেবেন, যাতে বিব্রত হবেন। সব্জিবিক্রেতাদের জন্য দিনটা বেশ লাভদায়ক হবে বলে মনে করা হচ্ছে।

বৃশ্চিক রাশি

ব্যবসার অগ্রগতির জন্য ব্যবসার স্থানে উচ্চ অবস্থান বজায় রাখুন। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে। অংশীদারি ব্যবসার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। প্রেমের সম্পর্ক মজবুত থাকবে। বয়োজ্যেষ্ঠ ব্যক্তির থেকে পরামর্শ নিন, তাতে শেয়ার বাজারে একটু লাভের মুখ দেখতে পাবেন। তবে অতিরিক্ত লোভ করতে যাবেন না। সন্তানের বায়না পূরণের জন্য একটু চাপ আসতে পারে।

তুলা রাশি

বুদ্ধির দ্বারা ব্যবসার শত্রুর সঙ্গে মোকাবিলায় জিত হবে। তাঁদের ক্রিয়াকলাপ ফলপ্রসূ হবে না। সংসার জীবনে একটি ভাল স্থান বজায় রাখার জন্য স্বামী-স্ত্রী খুব আনন্দে কাটাতে পারবেন। গুরুত্বপূর্ণ কাজ থাকলে দুপুরের পরে করুন। মা-বাবার দায়িত্ব পালনে সফল হবেন। সন্তানের প্রতিটি কাজে আনন্দ পাবেন।

কন্যা রাশি

ব্যবসা ক্ষেত্রে ইতিবাচক ফলাফল বজায় রাখতে হলে বাড়তি কিছু সময় ব্যয় করতে হবে। ভাল কাজের জন্য অফিসে সুনাম পাবেন। প্রেমজীবন ভাল কাটবে। আর্থিক দিক দিয়ে অন্যদের থেকে এগিয়ে থাকবেন। অপরের হিংসার কারণ হতে পারেন। সন্তানের কাজের বিভিন্ন দিকের খবর আসতে পারে।

সিংহ রাশি

ব্যবসায় কর্মচারী নিয়োগ করার আগে খুব ভাল ভাবে ভাবনাচিন্তা করতে হবে। ক্যাটারারের ব্যবসার সঙ্গে যুক্তদের খুবই ভাল সময় আসতে চলেছে। আর্থিক দিকটা বেশ অনুকূল রয়েছে, সঞ্চয়ও ভাল দেখা যাচ্ছে। কাউকে অর্থসাহায্য করতে যাবেন না। মায়ের সঙ্গে পুরনো কোনও আলোচনা হতে পারে। ভাইয়েরা সম্পত্তির ভাগ নিয়ে বচসা করতে পারেন।

কর্কট রাশি

স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে তৃতীয় কেউ এসে মনোমালিন্য সৃষ্টি করতে পারে। সংসারের বিষয়ে কারও সঙ্গে আলোচনা করতে যাবেন না। সারা দিন প্রবীণদের পরামর্শ অনুসরণ করুন। এতে লাভবান হবে। আগে থেকে করা কোনও কাজ ভেস্তে যেতে পারে। মামাবাড়ির মানুষদের সঙ্গে অনেক দিন পর দেখা হতে পারে।

মিথুন রাশি

অফিসের চাপ, বাড়ির চাপ মিলেমিশে ভীষণ সমস্যায় পড়তে পারেন। সারা দিনটা যেন খুবই বিরক্তিতে কাটবে। ভাল কোনও জিনিস নষ্ট হয়ে যেতে পারে। স্বল্প দূরত্বে কোথাও ভ্রমণ হতে পারে। সন্তানদের নিয়ে লেখাপড়ার জন্য কোথাও যেতে হতে পারে। অফিসে কেউ আপনাকে নিয়ে মশকরা করতে পারেন। নিজের জিনিস কাউকে দিতে হতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!