× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ১২:৩৫ পিএম

পুরোনো খবরের কাগজ যেভাবে কাজে লাগাবেন

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ১২:৩৫ পিএম

খবরের কাগজ। ছবি : সংগৃহীত

খবরের কাগজ। ছবি : সংগৃহীত

বেশির ভাগ বাড়িতেই পুরোনো খবরের কাগজ জমা হলে তা বিক্রি করে দেওয়া হয়। তবে একটু সচেতন হলে এসব কাগজ অন্যভাবেও কাজে লাগানো সম্ভব।

জানালা ও কাচ পরিষ্কার

জানালা পরিষ্কার করতে অনেকেই শুকনো কাপড় ব্যবহার করেন। পরে সেই কাপড় আবার ধুয়ে শুকাতে হয়, যা বাড়তি ঝামেলা তৈরি করে। এর বদলে পুরোনো খবরের কাগজ ব্যবহার করলে সহজেই এই ঝামেলা এড়ানো যায়। শুকনো খবরের কাগজ দ্রুত ভেজাভাব শোষণ করে নেয়। ফলে জানালার কাচ থাকে ঝকঝকে। শুধু বাড়ির কাচের জানলাই নয়, একইভাবে গাড়ির কাচও পরিষ্কার করা যায়।

তাকের আচ্ছাদন হিসেবে ব্যবহার

খবরের কাগজ ভেজাভাব শোষণ করতে সক্ষম হওয়ায় তাকের ওপর আচ্ছাদন হিসেবে এটি বেশ কার্যকর। রান্নাঘরের তাকে খবরের কাগজ বিছিয়ে তার ওপর জিনিসপত্র রাখলে তেল চিটচিটে হওয়ার আশঙ্কা কমে। একইভাবে জামাকাপড় বা বই রাখার তাকেও খবরের কাগজ ব্যবহার করা যেতে পারে। কাগজ নোংরা হয়ে গেলে সহজেই তা বদলে ফেলা যায়।

গ্রিল ও বারবিকিউ পরিষ্কার

পাউরুটি সেঁকার পর গ্রিলের ওপর পোড়া অংশ লেগে নোংরা হয়ে যায়। সময়ের অভাবে তাৎক্ষণিক পরিষ্কার করা সম্ভব না হলে প্রথমে গ্রিল ঠান্ডা করুন। এরপর পানি দিয়ে ধুয়ে খবরের কাগজ দিয়ে মুছে নিন।

বারবিকিউ গ্রিল পরিষ্কারের ক্ষেত্রেও খবরের কাগজ কার্যকর। চার-পাঁচটি খবরের কাগজ গ্রিলের ওপর রেখে পানি স্প্রে করুন। এরপর উপরে আরও কিছু খবরের কাগজ দিয়ে ঢেকে ১৫ মিনিট রেখে দিন। কাগজ পানি টেনে নিলে শুকনো কাপড় দিয়ে মুছলে গ্রিল সহজেই পরিষ্কার হয়ে যাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!