× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ১১:১৭ এএম

যে ভুলে বিস্ফোরিত হতে পারে আপনার ফ্রিজ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ১১:১৭ এএম

পুরোনো ফ্রিজে বাড়তি ঝুঁকি। ছবি : সংগৃহীত

পুরোনো ফ্রিজে বাড়তি ঝুঁকি। ছবি : সংগৃহীত

ফ্রিজ আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। খাবার সতেজ রাখা, দুধ, ফল ও সবজি সংরক্ষণসব ক্ষেত্রেই এর গুরুত্ব অপরিসীম। কিন্তু অনেকে অজান্তেই ফ্রিজ ব্যবহারে এমন কিছু ভুল করেন, যা মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে। অবহেলা করলে ফ্রিজ থেকে আগুন লাগা কিংবা বিস্ফোরণের মতো ঘটনাও ঘটতে পারে, যার নজির বিভিন্ন সময় সংবাদে উঠে এসেছে।

অনেকের ধারণা, এ ধরনের দুর্ঘটনা শুধু এসি থেকেই ঘটে। বাস্তবে ফ্রিজও একটি বিদ্যুৎ চালিত যন্ত্র। ফলে ভুল ব্যবহার বা অবহেলা করলে ঝুঁকি কম নয়, বিশেষ করে পুরোনো ফ্রিজের ক্ষেত্রে।

পুরোনো ফ্রিজে বাড়তি ঝুঁকি

১০-১৫ বছরের বেশি পুরোনো ফ্রিজে কম্প্রেসারের ওপর অতিরিক্ত চাপ পড়ে। দীর্ঘ সময় ধরে সারাক্ষণ চালু থাকায় এটি অতিরিক্ত গরম হয়ে যেতে পারে। নিয়মিত রক্ষণাবেক্ষণ না হলে কম্প্রেসার ক্ষতিগ্রস্ত হয়ে আগুন লাগা বা ফেটে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।

অতিরিক্ত খাবার রাখাও বিপজ্জনক

ফ্রিজে প্রয়োজনের তুলনায় বেশি খাবার রাখলে ভেতরে বাতাস চলাচল বাধাগ্রস্ত হয়। এতে ফ্রিজ স্বাভাবিকের চেয়ে বেশি গরম হয়ে ওঠে। অতিরিক্ত লোডের কারণে বিদ্যুৎ খরচ বাড়ে এবং শর্টসার্কিটের আশঙ্কাও তৈরি হয়।

নিম্নমানের বৈদ্যুতিক সংযোগ মারাত্মক

নিম্নমানের প্লাগ, সকেট বা তার ব্যবহার বড় দুর্ঘটনার কারণ হতে পারে। ভোল্টেজ ওঠানামার সময় স্টেবিলাইজার না থাকলে কম্প্রেসার অতিরিক্ত গরম হয়ে ক্ষতিগ্রস্ত হয়, যা বিস্ফোরণের ঝুঁকি বাড়ায়।

কুলিং সিস্টেমে অবহেলা নয়

ফ্রিজের কয়েল ও কুলিং সিস্টেম ঠিকমতো পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ না করলে গ্যাস লিক হতে পারে। আগুন বা স্পার্কের সংস্পর্শে এলে তা ভয়াবহ দুর্ঘটনার রূপ নিতে পারে। পেছনের অংশ ভেজানো বা ক্ষতিগ্রস্ত করলেও ফ্রিজের অপারেটিং সিস্টেমে সমস্যা দেখা দেয়।

পরিষ্কার ও পর্যাপ্ত জায়গা জরুরি

নিরাপত্তার জন্য ফ্রিজ পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্তত ছয় মাসে একবার সার্ভিসিং করানো উচিত। ফ্রিজের পেছনে পর্যাপ্ত ফাঁকা জায়গা রাখতে হবে, যাতে তাপ সহজে বের হতে পারে। বদ্ধ ও অপরিষ্কার জায়গায় রাখা ফ্রিজ দ্রুত গরম হয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফ্রিজ থেকে স্পার্ক, পোড়া গন্ধ, ধোঁয়া বা অস্বাভাবিক শব্দ শোনা গেলে দেরি না করে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ বন্ধ করুন। এরপর একজন দক্ষ ইলেকট্রিশিয়ান বা সার্ভিস টেকনিশিয়ানের সহায়তা নিন। সময়মতো ব্যবস্থা নিলে বড় ধরনের দুর্ঘটনা সহজেই এড়ানো সম্ভব।

রূপালী বাংলাদেশ

Link copied!