× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ফিচার ডেস্ক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৭:১০ পিএম

ব্যর্থ প্রেম ভুলে নতুন করে যেভাবে ঘুরে দাঁড়াবেন আজ

ফিচার ডেস্ক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৭:১০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

প্রেম ভেঙে যাওয়ার পর অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েন। তখন মনে হয় জীবনের সব আনন্দ যেন এখানেই শেষ, চার পাশের সবকিছুই ফাঁকা লাগতে শুরু করে। প্রিয় মানুষটিকে হারানোর কষ্ট মেনে নেওয়া কঠিন হয়ে পড়ে। তাই অনেকেই দীর্ঘ সময় ধরে সেই স্মৃতির ভেতরেই মগ্ন থাকেন।

এসব স্মৃতি আঁকড়ে ধরে নিজেকে কষ্টে ডুবিয়ে রাখা কোনো সমাধান নয়। জীবনে এগিয়ে যেতে হলে সেই দুঃখকে ধীরে ধীরে ছেড়ে দিতে হয় এবং নতুনভাবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করতে হয়। ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার মধ্যেই লুকিয়ে থাকে নতুন সম্ভাবনা।

আর এজন্যই প্রতি বছর ৯ মার্চ বিশ্বজুড়ে অনেকেই দিনটিকে পালন করেন ‘ব্যর্থ প্রেম ভুলে ঘুরে দাঁড়ানোর দিন’ হিসেবে। প্রেমে ব্যর্থতার বেদনাকে পেছনে ফেলে নতুন করে জীবন সাজানোর অনুপ্রেরণা দিতেই দিনটির প্রচলন হয়েছে।

প্রেম মানুষের জীবনের একটি স্বাভাবিক অনুভূতি। কিন্তু সব ভালোবাসার গল্প শেষ পর্যন্ত পূর্ণতা পায় না। সম্পর্ক ভেঙে গেলে অনেকেই ভেঙে পড়েন, জীবনকে শূন্য মনে হয়। প্রিয় মানুষ হারানোর কষ্টে কেউ কেউ অবসাদগ্রস্ত হয়ে পড়েন, স্বাভাবিক জীবনযাপনেও ব্যাঘাত ঘটে। আবার অনেকেই দীর্ঘ সময় ধরে বিচ্ছেদের যন্ত্রণা ভুলতে পারেন না।

তবে জীবন তো থেমে থাকে না। সেই বাস্তবতাই মনে করিয়ে দেয় ৯ মার্চের এই দিনটি। ‘ব্যর্থ প্রেম ভুলে ঘুরে দাঁড়ানোর দিন’ মূলত তাদের জন্য, যারা সম্পর্ক ভাঙার কষ্টে হতাশ হয়ে পড়েছেন। দিনটি মনে করিয়ে দেয়, একটি সম্পর্কের সমাপ্তি মানেই জীবনের সমাপ্তি নয়; বরং এটি নতুনভাবে নিজেকে গড়ে তোলার সুযোগ।

কেন ৯ মার্চ?

অনেকে মনে করেন, ভ্যালেন্টাইনস ডে এবং এপ্রিল ফুলস ডে-এর মাঝামাঝি সময় হওয়ায় ৯ মার্চকে এই দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছে। ভালোবাসার উচ্ছ্বাসের পর এবং মজার এক দিবসের আগে এই সময়টিকে ধরা হয়েছে আত্মবিশ্লেষণ ও নতুন করে এগিয়ে যাওয়ার প্রতীক হিসেবে।

এই দিবসটির সূচনা যুক্তরাষ্ট্রে। এর পেছনে রয়েছেন আটলান্টার বাসিন্দা এক তরুণ, জেফ গোল্ডব্ল্যাট। তিনিও একসময় ব্যর্থ প্রেমের কষ্টে ভেঙে পড়েছিলেন। প্রেমিকা তাকে ছেড়ে চলে যাওয়ার পর দীর্ঘ সময় তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। কোনোকিছুতেই তার আগ্রহ থাকত না, জীবনটাকেই অর্থহীন মনে হতো।

একসময় তিনি উপলব্ধি করেন, পৃথিবীতে এমন অসংখ্য মানুষ রয়েছেন যারা প্রেমে ব্যর্থ হয়ে একই রকম কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন। তখনই তার মনে হয়, মানুষকে নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস দিতে যদি এমন একটি দিন থাকত!

এই ভাবনা থেকেই তিনি একটি কবিতা লেখেন এবং একটি ওয়েবসাইট চালু করে সেখানে তা প্রকাশ করেন। তার সেই উদ্যোগ অল্প সময়ের মধ্যেই ব্যাপক সাড়া ফেলে। গণমাধ্যমে বিষয়টি আলোচিত হয় এবং ধীরে ধীরে দিনটি মানুষের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠে।

সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের সঙ্গে সঙ্গে আজ বিশ্বের বিভিন্ন দেশেই এই দিনটি পরিচিত হয়ে উঠছে। বিশেষ করে তরুণদের মধ্যে দিনটি নিয়ে আগ্রহ দেখা যায়।

২০০০-এর দশকের শেষে বা গত কয়েক বছরেই মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। এটি মূলত সামাজিক মাধ্যমে সম্প্রতি জনপ্রিয় হয়েছে।

প্রেমে ব্যর্থতা : মানসিক ও শারীরিক প্রভাব

প্রেমে ব্যর্থতা সামলানো সহজ নয়। এটি শুধু মানসিক কষ্টই দেয় না, অনেক সময় শারীরিকভাবেও প্রভাব ফেলে। ঘুমের সমস্যা, মনোযোগের অভাব, হতাশা বা একাকিত্বের অনুভূতি দেখা দিতে পারে।

কেউ কেউ প্রেমের ব্যর্থতাকে জীবনের শেষ বলে মনে করেন। আবার যারা তাদের সঙ্গীর সঙ্গে গভীরভাবে জড়িয়ে ছিলেন, তাদের জন্য বিচ্ছেদের অনুভূতি থেকে বেরিয়ে আসা আরও কঠিন হয়ে ওঠে।

তবে এই কঠিন সময় পার হওয়ার জন্য বিভিন্ন ধরনের সহায়তা পাওয়া যায়। বর্তমানে অনলাইন কাউন্সেলিংও একটি কার্যকর পদ্ধতি হয়ে উঠেছে। এর মাধ্যমে কাউন্সেলর বা থেরাপিস্টের সঙ্গে কথা বলে মানুষ তাদের অনুভূতি বোঝার সুযোগ পান এবং মানসিক চাপ কাটিয়ে ওঠার পথ খুঁজে পান।

যদি ব্রেকআপের দুঃখ এতটাই তীব্র হয় যে দৈনন্দিন কাজ করা কঠিন হয়ে পড়ে, অতিরিক্ত ঘুম হয়, বন্ধু-পরিবারের সঙ্গে যোগাযোগ কমে যায় কিংবা স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়, তবে পেশাদার কাউন্সেলিং নেওয়া গুরুত্বপূর্ণ।

একজন কাউন্সেলর বা থেরাপিস্ট মানুষের অনুভূতিগুলো বুঝতে সাহায্য করেন। একই সঙ্গে ভয়, ব্যথা কিংবা সম্ভাব্য বিষণ্ণতা কাটিয়ে ওঠার পথও দেখান। অনেক সময় এমন প্রশ্নের উত্তরও পাওয়া যায়, যার সমাধান নিজে খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে।

একটি সম্পর্কের সমাপ্তি মানে শুধু একটি অধ্যায়ের শেষ। এটি জীবনের শেষ নয়। বরং এটি বোঝায়- হয়তো সেই সম্পর্কটি দুজন মানুষের জন্য উপযুক্ত ছিল না। ভবিষ্যতে আরও সুন্দর কোনো সম্পর্ক অপেক্ষা করে থাকতে পারে।

প্রেমে ব্যর্থতার পর সবকিছু ভালো হয়ে যাওয়ার কোনো জাদুর ওষুধ নেই। সময়ই এখানে সবচেয়ে বড় নিরাময়। এই সময় নিজের অনুভূতি সম্পর্কে সৎ থাকা, বন্ধু-পরিবারের সঙ্গে কথা বলা এবং নিজের জন্য সময় নেওয়া অত্যন্ত জরুরি।

Link copied!