× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৯:৫৭ এএম

কী ঘটেছিল ইতিহাসের আজকের এই দিনে

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৯:৫৭ এএম

ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

প্রবাদে আছে—‘সময় ও স্রোত’ কারো জন্য অপেক্ষা করে না। সাধারণভাবে বলা যায়, আজ যা বর্তমান, আগামীকালের জন্য তা-ই ইতিহাস। আর এ সময়ের ধারাবাহিকতায় প্রতিনিয়ত ঘটে চলে নানা গুরুত্বপূর্ণ ঘটনা। সব ঘটনা ইতিহাসে স্থান পায় না। তবে যেগুলো মানবসভ্যতার গতিপথে প্রভাব ফেলে, সেগুলো ইতিহাসে চিহ্নিত হয়ে থাকে।

ইতিহাস আমাদের পথ দেখায়। অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে চলাই ইতিহাসচর্চার মূল উদ্দেশ্য। সে জন্যই অতীতের উল্লেখযোগ্য ঘটনাবলি জানা জরুরি।

আজ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬। চলুন দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা, জন্ম ও মৃত্যু—

ঘটনাবলি

১০২৫ - বলেস্ল ক্রব্রি পোলান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।

১৫৫২ - মরিশাস লিঞ্জ দখল করে।

১৭৫৭ - অস্ট্রিয়া ও ফ্রান্স যুদ্ধবিরতি ঘোষণা করে।

১৮৫৩ - এশিয়ায় প্রথম ট্রেন চালু হয়।

১৯৩০ - ব্রিটিশবিরোধী সশস্ত্র সংগ্রামে অংশ নিয়ে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবীরা চট্টগ্রাম অস্ত্রাগার দখল করে।

১৯৪৬ - আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত, নেদারল্যান্ডের হেগ শহরে উদ্বোধনী বৈঠকে বসে।

১৯৪৬ - জেনিভাতে লীগ অব নেশনসএর শেষ অধিবেশন অনুষ্ঠিত গঠিত হয়।

১৯৫৪ - জামাল আব্দেল নাসের, মিশরের ক্ষমতা দখল করে।

১৯৫৫ - ইন্দোনেশিয়ায় আফ্রিকা ও এশিয়ার ২৯টি দেশের প্রতিনিধিদের অংশ গ্রহণে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

১৯৭১ - কলকাতায় বাংলাদেশ মিশনে প্রথমবারের মতো বাংলাদেশের পতাকা উত্তোলন।

১৯৭৫ - কম্বোডিয়া সাম্রাজ্যবাদী বিদেশীদের কবল থেকে মুক্ত হয়।

১৯৮০ - জিম্বাবুইয়ে স্বাধীনতা লাভ করে।

১৯৯৬ - ইহুদীবাদী ইসরাইলের জঙ্গীবিমান দক্ষিণ লেবাননের কানা গ্রামে অবস্থিত জাতিসঙ্ঘের শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটিতে ভয়াবহ হামলা চালায়।

জন্ম

১৫৯০ - তুরস্কের চতুর্দশ সম্রাট আহমেদ।

১৮০৯ - হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, ইউরেশীয় কবি, যুক্তিবাদী চিন্তাবিদ ও শিক্ষক।

১৮৪৭ - হের্মান অস্ট্‌হফ, জার্মান ভাষাবিজ্ঞানী।

১৯২৬ - ডগ ইনসোল, ইংরেজ ক্রিকেটার।

১৯২৭ - স্যামুয়েল পি. হান্টিংটন, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রসিদ্ধ রাষ্ট্রবিজ্ঞানী।

১৯৫৮ - ম্যালকম মার্শাল, বার্বাডোসে জন্মগ্রহণকারী ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।

১৯৬৩ - ফিল সিমন্স, ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার।

১৯৬৭ - মারিয়া বেলো, মার্কিন অভিনেত্রী ও লেখিকা।

১৯৭০ - সাদ হারিরি, সৌদি লেবালনীয় রাজনীতিবিদ এবং ২০১৬ থেকে লেবালনের প্রধানমন্ত্রী।

১৯৯০ - অয়েচিখ শ্চেজনি, পোল্যান্ডের পেশাদার ফুটবলার।

১৯৯৫ - ডিভোক ওরিগি, বেলজীয় পেশাদার ফুটবলার।


মৃত্যু

১৮০২ - ইরাসমাস ডারউইন, ইংরেজ চিকিৎসক, প্রাকৃতিক দার্শনিক, চিকিৎসাবিজ্ঞান, উদ্ভাবক এবং কবি।

১৮৮৯ - সাহিত্যিক সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়।

১৮৯৯ - ব্রিটিশ বিরোধী মুক্তিযোদ্ধা, বিপ্লবী শহীদ দামোদর হরি চাপেকার।

১৯৪৮ - সতীশচন্দ্র মুখোপাধ্যায়, ভারতে জাতীয় শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার পথিকৃৎ।

১৯৫৫ - আলবার্ট আইনস্টাইন, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থ বিজ্ঞানী।

১৯৫৯ - বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষের মৃত্যু।

১৯৬৩ - হেমেন্দ্রকুমার রায়, ভারতীয় বাঙালি সাহিত্যিক ও গীতিকার।

১৯৮১ - নির্মলেন্দু চৌধুরী, প্রখ্যাত সুরকার, গীতিকার ও লোকগীতি শিল্পী। বাংলার লোকসঙ্গীতের প্রসারে ও প্রচারে যার অবদান অসীম। 

১৯৮৬ - অতুল্য ঘোষ, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব, ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা, লোকসভার প্রাক্তন সদস্য।

২০০৩ - এডগার কড, ইংরেজ কম্পিউটার বিজ্ঞানী।

২০১১ - চলচ্চিত্র বিশেষজ্ঞ সৈয়দ বজলে হোসেন কিরমানী।

২০১২ - এম এন আখতার, বাংলাদেশের প্রখ্যাত গীতিকার, সুরকার ও শিল্পী।

২০১৮ - ব্রুনো সামারটিনো, আমেরিকান পেশাদার কুস্তিগির।

২০২১ - এস এম মহসীন, বাংলাদেশী মঞ্চ, টেলিভিশন অভিনেতা ও নাট্যশিক্ষক।

ছুটি ও অন্যান্য 

বিশ্ব ঐতিহ্য দিবস।

রূপালী বাংলাদেশ

Link copied!