× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ১২:৪৮ পিএম

স্বাস্থ্য সুরক্ষায় আপনার শিশুকে কখন কোন টিকা দেবেন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ১২:৪৮ পিএম

এবটি শিশুকে টিকা দিতে দেখা যাচ্ছে। ছবি : সংগৃহীত

এবটি শিশুকে টিকা দিতে দেখা যাচ্ছে। ছবি : সংগৃহীত

একটি সুস্থ ও সবল প্রজন্ম গড়তে শিশুদের সঠিক সময়ে টিকা দেওয়া অপরিহার্য। বাংলাদেশে সরকারি সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় বর্তমানে শিশুদের ১০টি মারাত্মক রোগের বিরুদ্ধে বিনা মূল্যে টিকা দেওয়া হচ্ছে। অনেক সময় অভিভাবকরা দ্বিধায় থাকেন কখন কোন টিকা দিতে হবে। আপনার শিশুর সুরক্ষায় আজকের প্রতিবেদনে তুলে ধরা হলো টিকার পূর্ণাঙ্গ গাইডলাইন।

জন্মের পর থেকে ১৫ মাস : টিকার পূর্ণ তালিকা
সরকারি নিয়ম অনুযায়ী, শিশুর জন্মের পর থেকে ১৫ মাস বয়সের মধ্যে নিচের সময়সূচি অনুসরণ করতে হয়:

জন্মের পরপরই, বিসিজি (BCG) নামক টিকা যক্ষ্মা (Tuberculosis) থেকে আপনার ‍শিশুকে সুরক্ষা দেবে। 

৬ষ্ঠ সপ্তাহ থেকে “পেন্টাভ্যালেন্ট (১ম ডোজ), পিসিভি (১ম), ওপিভি (১ম) ও আইপিভি (১ম)”, “ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার, হুপিং কাশি, হেপাটাইটিস-বি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা-বি, নিউমোনিয়া ও পোলিও” থেকে সুরক্ষা দেবে। 

১০ম সপ্তাহ থেকে “পেন্টাভ্যালেন্ট (২য় ডোজ), পিসিভি (২য়), ওপিভি (২য়)”, এই টিকা ওপরের রোগগুলোর বুস্টার ডোজ।

১৪তম সপ্তাহ থেকে, “পেন্টাভ্যালেন্ট (৩য় ডোজ), পিসিভি (৩য়), ওপিভি (৩য়) ও আইপিভি (২য়)”, এই টিকাও পূর্ণাঙ্গ সুরক্ষা নিশ্চিত করতে ৩য় ডোজ হিসেবে কাজ করে। 

৯ মাস পূর্ণ হলে, এমআর (১ম ডোজ) ও টাইফয়েড (TCV), “হাম, রুবেলা ও টাইফয়েড জ্বর”

এবং ১৫ মাস পূর্ণ হলে, এমআর (২য় ডোজ), হাম ও রুবেলা থেকে দীর্ঘমেয়াদি সুরক্ষা দেবে আপনার শিশুকে।

বিশেষ সতর্কতা ও সাম্প্রতিক আপডেট (২০২৬)
১. টাইফয়েড টিকা : সরকার সম্প্রতি ৯ মাস বয়সি শিশুদের জন্য টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) ইপিআই শিডিউলে যুক্ত করেছে। এটি এখন নিয়মিত টিকাদান কেন্দ্রগুলোতে পাওয়া যাচ্ছে।

২. হাম-রুবেলা ক্যাম্পেইন : বর্তমানে দেশে হামের প্রাদুর্ভাব বাড়ায় বিশেষ ক্ষেত্রে ৬ মাস বয়স থেকেই হামের টিকা দেওয়ার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর (বিশেষ ক্যাম্পেইন চলাকালীন)। তবে নিয়মিত সূচিতে এটি ৯ মাসেই দিতে হয়।

৩. টিকা বাদ পড়লে : যদি কোনো কারণে নির্দিষ্ট তারিখে টিকা দেওয়া সম্ভব না হয়, তবে ঘাবড়ানোর কিছু নেই। দ্রুততম সময়ে নিকটস্থ টিকাদান কেন্দ্রে যোগাযোগ করে বাদ পড়া ডোজটি দিয়ে দিতে হবে।

অভিভাবকদের জন্য পরামর্শ
টিকা দেওয়ার পর হালকা জ্বর বা ব্যথার স্থান ফুলে যেতে পারে, এতে ভয়ের কিছু নেই। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে প্যারাসিটামল খাওয়ানো যেতে পারে। টিকাদান কার্ডটি অত্যন্ত যত্ন সহকারে সংরক্ষণ করুন; এটি পরবর্তী সময়ে স্কুলে ভর্তি বা বিদেশ যাত্রায় প্রয়োজন হতে পারে।

দেশের প্রতিটি সরকারি হাসপাতাল, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র এবং অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই সেবাগুলো সম্পূর্ণ বিনা মূল্যে প্রদান করা হচ্ছে। আপনার শিশুকে সময়মতো টিকা দিন, সুস্থ সমাজ গড়তে সহায়তা করুন।
 

রূপালী বাংলাদেশ

Link copied!