× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৫, ০৬:২৬ পিএম

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরও ১৬

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৫, ০৬:২৬ পিএম

এডিস মশা। ছবি- সংগৃহীত

এডিস মশা। ছবি- সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৬৪ জন। তবে একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

শুক্রবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬০ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৯ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন ও রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ১৬৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের এ যাবত ১৭ হাজার ৪১১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ২৫ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৭৮৯ জন। এর মধ্যে ৫৮ দশমিক ছয় শতাংশ পুরুষ ও ৪১ দশমিক চার শতাংশ নারী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে ৭০ জন মারা গেছেন।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন ও ডেঙ্গুতে মারা গেছেন ৫৭৫ জন।

রূপালী বাংলাদেশ

Link copied!