× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ০৪:৩১ পিএম

মৃত্যুহীন দিনে হাসপাতালে ভর্তি ৫১০ ডেঙ্গু রোগী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ০৪:৩১ পিএম

এডিস মশা। ছবি- সংগৃহীত

এডিস মশা। ছবি- সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে একই সময়ে এই ভাইরাসে কারও মৃত্যু হয়নি।  

শুক্রবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৮টা থেকে শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১৬ জন ছাড়াও চট্টগ্রাম বিভাগে ৮৮ জন, বরিশাল বিভাগে ৬৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৬ জন এবং ময়মনসিংহ বিভাগে ২৪ জন রয়েছেন।  

এতে বলা হয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছর এখন পর্যন্ত ২৪৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮ হাজার ২৮০ জন।

উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন।    

রূপালী বাংলাদেশ

Link copied!