× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১০:১১ পিএম

আগামীকাল থেকে চাঁদপুরের অর্ধশত গ্রামে রোজা শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১০:১১ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ার প্রেক্ষিতে বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে চাঁদপুর জেলার প্রায় অর্ধশত গ্রামে পবিত্র রমজানের রোজা শুরু হচ্ছে। এর মধ্যে হাজীগঞ্জ উপজেলার ঐতিহাসিক সাদ্রা দরবার শরিফ অন্যতম।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন দরবারটির পীরজাদা পীর ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী।

এদিকে মতলব উত্তর উপজেলার সাতকানিয়া মির্জাখীল দরবার শরিফ-এও তারাবির নামাজ আদায়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেন দরবারটির বর্তমান পীর ইমামুল আরেফিন ড. মাওলানা সৈয়দ মোহাম্মদ মাকসুদুর রহমান।

যেসব গ্রামে রোজা শুরু হচ্ছে

জানা গেছে, হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর ও বাসারা; ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা ও গোবিন্দপুর; মতলব উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলার কয়েকটি গ্রামের বাসিন্দারা বুধবার থেকে রোজা পালন করবেন।

পীরজাদা ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী বলেন, ‘প্রথমে আমরা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে চাঁদ দেখার খবরের জন্য অপেক্ষা করছিলাম। সৌদি আরবের আকাশে চাঁদ দেখা যাওয়ায় সাদ্রা দরবার শরিফে তারাবি ও রোজা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ঐতিহ্যের ধারাবাহিকতা

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯২৮ সাল থেকে সাদ্রা দরবার শরিফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) সৌদি আরবসহ অন্যান্য আরব দেশের সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের প্রথা চালু করেন। সেই ধারাবাহিকতায় এখনো সংশ্লিষ্ট গ্রামগুলোতে সৌদির সঙ্গে মিল রেখে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা হয়।

Link copied!