× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ফিচার ডেস্ক

প্রকাশিত: জুন ২০, ২০২৫, ০৩:১২ এএম

ভূমিকম্পের আগাম সতর্ক বার্তা দেবে স্মার্টওয়াচ

ফিচার ডেস্ক

প্রকাশিত: জুন ২০, ২০২৫, ০৩:১২ এএম

ভূমিকম্পের আগাম সতর্ক বার্তা দেবে স্মার্টওয়াচ। ছবি- সংগৃহীত

ভূমিকম্পের আগাম সতর্ক বার্তা দেবে স্মার্টওয়াচ। ছবি- সংগৃহীত

যেখানে কয়েক সেকেন্ডের আগাম সতর্কতাই বাঁচাতে পারে বহু প্রাণ, সেখানে ভূমিকম্পের মতো ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এবার আরও এক ধাপ এগোচ্ছে প্রযুক্তি।

গুগল স্মার্টওয়াচে খুব শিগগিরই যুক্ত হচ্ছে ‘আর্থকোয়াক ডিটেকশন’ ফিচার, যা বিপদের আগাম বার্তা দিতে পারবে সরাসরি ব্যবহারকারীর কবজিতে।

ভূমিকম্প এমন এক দুর্যোগ, যা পূর্বাভাস দেওয়া কঠিন। তাই আগাম সতর্কতা দিতে পারা মানে জীবনের জন্য মূল্যবান সময় জিতে নেওয়া। সেই কাজটিই এতদিন করত অ্যান্ড্রয়েড ফোনের ‘আর্থকোয়াক ডিটেকশন সিস্টেম’, যা ২০২০ সালে চালু হলেও ভারতে আসে ২০২৩ সালের সেপ্টেম্বরে।

এবার একই প্রযুক্তি স্মার্টফোন ছাড়িয়ে সরাসরি পৌঁছাতে চলেছে স্মার্টওয়াচে।

এই প্রযুক্তি কাজ করে স্মার্ট ডিভাইসের মোশন সেন্সর ব্যবহার করে। যখন অনেক ফোন বা ডিভাইস একসঙ্গে ভূকম্পন অনুভব করে, গুগলের সিস্টেম সেই তথ্য বিশ্লেষণ করে দ্রুত জানিয়ে দেয় কোথায় ভূমিকম্প হচ্ছে এবং আপনি তার কত দূরত্বে আছেন।

স্মার্টওয়াচে এই ফিচার যুক্ত হওয়ার ফলে যদি ফোন কাছে না-ও থাকে, তবুও ব্যবহারকারী তাৎক্ষণিকভাবে সতর্কতা পাবেন। বিশেষত যারা এলটিই এনাবল্ড স্মার্টওয়াচ ব্যবহার করেন, তারা সরাসরি ঘড়ির মাধ্যমেই অ্যালার্ট পেয়ে যাবেন, এমনকি ফোন ছাড়াও।

যদিও গুগল এখনো জানায়নি ঠিক কেমন হবে এই অ্যালার্টের ধরন, তবে ধারণা করা হচ্ছে, এটি অ্যান্ড্রয়েড ফোনে দেখা সতর্কবার্তার মতোই হবে। যদিও প্রযুক্তি দুর্যোগ প্রতিরোধ করতে পারে না, তবে সতর্কতা দিয়ে প্রাণ রক্ষা করতেই তার এই প্রয়াস।

Link copied!