× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ২০, ২০২৫, ০৭:০০ পিএম

শতাধিক সন্তানের মধ্যে সম্পদ বণ্টন করবেন টেলিগ্রাম প্রধান

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ২০, ২০২৫, ০৭:০০ পিএম

টেলিগ্রাম প্রধান পাভেল দুরভ। ছবি- সংগৃহীত

টেলিগ্রাম প্রধান পাভেল দুরভ। ছবি- সংগৃহীত

শতাধিক সন্তানের মধ্যে প্রায় ১৩ হাজার ৯০০ কোটি ডলার সম্পদ বণ্টনের ঘোষণা দিয়েছেন টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পাভেল দুরভ।

ফরাসি ম্যাগাজিন লো পঁ-কে দেওয়া এক সাক্ষাৎকারে দুরভ বলেন, ‘তারা সবাই আমার সন্তান, সবারই সমান অধিকার রয়েছে। আমি চাই না, আমার মৃত্যুর পর তাদের মধ্যে সম্পদ নিয়ে বিরোধ তৈরি হোক।’

তিন স্ত্রী থেকে ছয় সন্তানের জন্ম দেন তিনি। তবে তার মোট সন্তান শতাধিক। কারণ শুক্রাণু দান করার মাধ্যমে শতাধিক শিশুর জন্ম হয়েছে।

দুরভ বলেন, ‘প্রায় ১৫ বছর আগে এক বন্ধুকে সহায়তা করতে গিয়ে শুক্রাণু দান শুরু করেছিলাম। এরপর ক্লিনিক থেকেই জানানো হয়েছে, এ প্রক্রিয়ায় শতাধিক সন্তানের জন্ম হয়েছে।’

৩০ বছর বয়স হওয়ার পূর্বে সম্পদ বুঝে পাবে না- এমন উইল (অছিয়তনামা) তৈরি করেছেন তিনি। 

দুরভের ভাষায়, ‘আমি চাই তারা নিজেরা কিছু করে গড়ে উঠুক। সাধারণ মানুষের মতো জীবনযাপন করুক। কেবল ব্যাংক অ্যাকাউন্টের ওপর নির্ভর না করে কিছু সৃষ্টি করতে শিখুক।’

দুরভ আরও বলেন, ‘স্বাধীনতার পক্ষে অবস্থান নিলে শত্রুও তৈরি হয়, যার মধ্যে কিছু প্রভাবশালী দেশও রয়েছে।’ এ জন্যই ঝুঁকি বিবেচনায় রেখে আগেভাগেই উইল তৈরি করেছেন তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!