× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৫:৩৯ পিএম

এমআইএসটিতে চাকরির সুযোগ, আবেদন করবেন যেভাবে

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৫:৩৯ পিএম

১৫ পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এমআইএসটি। ছবি- সংগৃহীত

১৫ পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এমআইএসটি। ছবি- সংগৃহীত

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)–তে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ষষ্ঠ ও নবম গ্রেডের মোট ৬ ক্যাটাগরির ১৫টি পদে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১২ জানুয়ারি ২০২৬ থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

নিয়োগের পদ ও বেতন কাঠামো

এমআইএসটিতে সিভিলিয়ান স্টাফ অফিসার-২ (সিএসও-২) পদে একাধিক ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে জিআইএস অ্যানালিস্ট, আর্কিটেক্ট, প্রোগ্রামার এবং নেটওয়ার্ক মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে প্রত্যেকটিতে একটি করে পদ রয়েছে। এসব পদের জন্য বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা (গ্রেড-৬) এবং আবেদনকারীদের বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর।

এছাড়া সহকারী প্রকৌশলী পদে তিনটি এবং সহকারী প্রকৌশলী (ল্যাবরেটরি) পদে আটটি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে। এসব পদের বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)। এই দুই পদের জন্য আবেদনকারীদের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।

আবেদন পদ্ধতি

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্র পূরণ করার পর নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে।

আবেদন ফি

সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২৩ টাকা। তবে সব গ্রেডের অনগ্রসর নাগরিকদের জন্য আবেদন ফি ৫৬ টাকা। আবেদন করার পর ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে।

আবেদনের সময়সূচি

আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু হবে ১২ জানুয়ারি ২০২৬ সকাল ৯টা থেকে। আবেদন ও ফি জমাদানের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩১ জানুয়ারি ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করতে আগ্রহীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Link copied!