× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৭, ২০২৬, ১০:৩০ এএম

ওয়ান ব্যাংকে চাকরি, আবেদন করবেন যেভাবে

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৭, ২০২৬, ১০:৩০ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ান ব্যাংক পিএলসি। বেসরকারি এই বাণিজ্যিক ব্যাংকটির রিটেল লিয়াবিলিটি বিজনেস বিভাগে ‘ডাইরেক্ট সেলস অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। গত ৬ মে থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি ব্যাংকের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠান: ওয়ান ব্যাংক পিএলসি

পদের নাম: ডাইরেক্ট সেলস অফিসার

বিভাগ: রিটেল লিয়াবিলিটি বিজনেস

পদসংখ্যা: ১টি

নিয়োগসংখ্যা: ৩০ জন

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে

কর্মক্ষেত্র: অফিস   

প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ব্যাংকিং খাতের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ করা হয়নি।

বেতন ও সুযোগ-সুবিধা

নির্বাচিত প্রার্থীদের মাসিক ১৮ হাজার থেকে ২২ হাজার টাকা বেতন দেওয়া হবে। পাশাপাশি ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাও প্রদান করা হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২০ মে  ২০২৬

রূপালী বাংলাদেশ

Link copied!