ফেনী জেলা পরিষদ কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি পাঁচটি পদে পাঁচজনকে বিভিন্ন গ্রেডে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না। আবেদনের শেষ তারিখ ১২ এপ্রিল ২০২৬।
একনজরে জেলা পরিষদ কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম : ফেনী জেলা পরিষদ কার্যালয়
পদসংখ্যা : ৫টি
লোকবল নিয়োগ : ৫ জন
পদের নাম : ড্রাইভার
পদসংখ্যা : ১টি
বেতন : ৯,৭০০-২৩,৪৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণি পাস ও ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।
পদের নাম : ইলেকট্রিশিয়ান
পদসংখ্যা : ১টি
বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
পদের নাম : বার্তাবাহক
পদসংখ্যা : ০১টি
বেতন : ৮,৫০০-২০,৫৭০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
পদের নাম : অফিস সহায়ক
পদসংখ্যা : ০১টি
বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
পদের নাম : নৈশপ্রহরী
পদসংখ্যা : ১টি
বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণি পাস ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
আবেদনের নিয়ম : নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্রে খামের ওপর পদের নাম উল্লেখপূর্বক প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, ফেনী বরাবরে ডাকযোগে পৌঁছাতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। নির্ধারিত আবেদন ফরম জেলা পরিষদ কার্যালয়, ফেনীর অফিস হতে অথবা জেলা পরিষদ, ফেনীর ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

