চাকরির সুযোগ দিচ্ছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ পাইপস লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের সেলস অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। ১৫ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ২৫ জুলাই পর্যন্ত।
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।
প্রতিষ্ঠানের নাম: আকিজ পাইপস লিমিটেড
পদের নাম: সেলস অফিসার
লোকবল নিয়োগ: ১০০ জন
শিক্ষাগত যোগ্যতা: অনার্স/ডিপ্লোমা/এইচএসসি
অন্যান্য যোগ্যতা: বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে সকল প্রচারণামূলক কার্যক্রম কার্যকরভাবে বাস্তবায়ন ও দৈনিক, সাপ্তাহিক ও মাসিক বিক্রয় প্রতিবেদন প্রস্তুত ও জমা দেওয়ায় দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২০ থেকে ৩০ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আকর্ষণীয় বেতন
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, টিএ/ডিএ (ভ্রমণ ও দৈনিক ভাতা), কমিশন, হাসপাতালে চিকিৎসার সুবিধা, ছুটিকালীন ভ্রমণ ভাতা, কর্মদক্ষতা-ভিত্তিক পদোন্নতির সুযোগ।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

