এসএসসি পাসেই চাকরির সুযোগ দিচ্ছে জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড লোটো (এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেড)। প্রতিষ্ঠানটি আকর্ষণীয় বেতনে বিক্রয় কর্মী পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে।
আবেদন নেওয়া শুরু হয়েছে ৬ জুলাই থেকে, চলবে আগামী ১৭ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।
প্রতিষ্ঠানের নাম: লোটো (এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেড)
পদের নাম: বিক্রয় কর্মী
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি
অন্যান্য যোগ্যতা: পণ্য বিক্রয়, গ্রাহককে পণ্যের তথ্য প্রদান, পণ্যের সঠিক প্রদর্শন ও সংরক্ষণ নিশ্চিতকরণ, স্টক ব্যবস্থাপনায় সহায়তা এবং আউটলেটের সার্বিক কার্যক্রম পরিচালনায় দক্ষতা।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ১৮ বছর
কর্মস্থল: যে কোনো জায়গায়
বেতন: আকর্ষণীয় বেতন
অন্যান্য সুবিধা: টি/এ, প্রভিডেন্ট ফান্ড, বীমা, বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট, বিক্রয়ের ওপর কমিশন ও টার্গেট পুরনে বিদেশ ভ্রমণের সুযোগ, হাসপাতাল চিকিৎসা খরচ, ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য বৃত্তি প্রদানসহ আরও অনেক সুযোগ-সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

