ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি পাঁচটি পদে ২৪ জনকে বিভিন্ন গ্রেডে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ১০ মার্চ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ মার্চ পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না।
একনজরে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়
বিভাগ : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
পদসংখ্যা : ৫টি
লোকবল নিয়োগ : ২৪ জন
পদের নাম : কম্পিউটার অপারেটর
পদসংখ্যা : ২টি
বেতন : ১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা : বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি
পদের নাম : ক্যাশিয়ার
পদসংখ্যা : ১টি
বেতন : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা : বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি
পদের নাম : ডেটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর
পদসংখ্যা : ০২টি
বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
পদের নাম : অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা : ৫টি
বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা : উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ
পদের নাম : অফিস সহায়ক
পদসংখ্যা : ১৪টি
বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বয়সসীমা : ১ জানুয়ারি ২০২৬ তারিখে ১৮-৩২ বছর হতে হবে। ৪ নম্বর পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন ফি : ১ থেকে ৪ নম্বর পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ ১২ টাকাসহ ১১২ টাকা এবং ৫ নম্বর পদের জন্য সার্ভিস চার্জ ৬ টাকাসহ ৫৬ টাকা জমা দিতে হবে।
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন