ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এসএসসি পাসে ওয়ালটনে চাকরি, ট্যুর ভাতাসহ পাবেন বিভিন্ন সুযোগ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০৮:৪১ এএম
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। ছবি : সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটির হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্টস বিভাগ ফিল্ড অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৪ ডিসেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও ডি/এ, টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, ট্যুর ভাতাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

একনজরে ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

চাকরির ধরন
বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ
২৪ ডিসেম্বর ২০২৫

পদ সংখ্যা

লোকবল নিয়োগ
৫০ জন

চাকরির খবর
বিডিজবস

আবেদন করার মাধ্যম
অনলাইন

আবেদন শুরুর তারিখ
২৪ ডিসেম্বর ২০২৫

আবেদনের শেষ তারিখ
১০ জানুয়ারি ২০২৬

অফিসিয়াল ওয়েবসাইট
https://www.waltonhil.com

আবেদন করার লিঙ্ক
অফিসিয়াল নোটিশের নিচে

বিভাগ: হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্টস
লোকবল নিয়োগ: ৫০ জন

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস 

অন্যান্য যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালনা জানতে হবে।
অভিজ্ঞতা: ১ থেকে ৫ বছর

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: ২২-৩০ বছর

কর্মস্থল: যেকোনো স্থানে 

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: ডি/এ, টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, ট্যুর ভাতা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ সময়: ১০ জানুয়ারি ২০২৬