ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ৭০ জন

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৩:০৫ পিএম
ছবি : সংগৃহীত

আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এরিয়া ইনচার্জ-জুনিয়র এরিয়া ম্যানেজার পদে দেশের বিভিন্ন স্থানে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৭ জানুয়ারি আগ্রহীদের সরাসরি সাক্ষাৎকারে জন্য উপস্থিত থাকতে হবে।

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

একনজরে আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড

পদের নাম: এরিয়া ইনচার্জ-জুনিয়র এরিয়া ম্যানেজার

লোকবল নিয়োগ: ৭০ জন 

শিক্ষাগত যোগ্যতা: ডিগ্রি/অনার্স/মাস্টার্স 

অন্যান্য যোগ্যতা: লাইসেন্সসহ মোটরসাইকেল থাকতে হবে। (মোটরসাইকেল না থাকলে সাক্ষাৎকারে অংশগ্রহণ করা যাবে না।) উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে।

অভিজ্ঞতা: FMCG-তে এরিয়া সেলস/টেরিটরি সেলস-এ অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায় 

বেতন: ২৪,০০০-৩০,০০০ টাকা (মাসিক) 

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব ভাতা, মেরামত বিল, মোবাইল ও ইন্টারনেট বান্ডেল, প্রশিক্ষণের সুযোগ, মোটরসাইকেল জ্বালানি বিল, চিকিৎসাসেবা সুবিধা, কর্মদক্ষতা ও বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে পর্যায়ক্রমে এরিয়া ম্যানেজার ও রিজিয়ন প্রধান পদে পদোন্নতির সুযোগ।

সরাসরি সাক্ষাৎকার: আগ্রহী প্রার্থীকে অবশ্যই এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও ফোন নম্বরসহ পূর্ণ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র /জন্মসনদ, অভিজ্ঞতা ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপিসহ উল্লিখিত তারিখ ও সময় অনুযায়ী আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ (নিচতলা), ২ বড় মগবাজার, ঢাকা-১২১৭- এ উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।